ইচ্ছে হয়, বদলে ফেলি নষ্ট সময়, ইচ্ছে হয়, থামিয়ে দি' সব অপচয়।
এবার নতুন ভোরে, আবার নতুন করে সাজিয়ে তুলি আমাদের, এলোমেলো ঘর। দুঃখের সে দিল গুলো মুছে গিয়ে, দিন গুলো ফের, হোক সুখময়। ইচ্ছে হয় বদলে ফেলি নষ্ট সময়।।
হাতে হাত ধরে, যাবো বহুদূরে। দ্বিধা-হত হৃদয়, ভুলে পরাজয় উঠবে মেতে ফের গানে আর সুরে। দ্বিধা, দ্বন্দ্ব থাকবেনা মনে, সবাই সবার র'বে প্রতিক্ষণে। এই বন্ধনে ধরবে না ক্ষয়। ইচ্ছে হয় বদলে ফেলি নষ্ট সময়।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
শিশির সিক্ত পল্লব
এবার নতুন ভোরে, আবার নতুন করে
সাজিয়ে তুলি আমাদের, এলোমেলো ঘর।
দুঃখের সে দিল গুলো মুছে গিয়ে,
দিন গুলো ফের, হোক সুখময়।
ইচ্ছে হয় বদলে ফেলি নষ্ট সময়।।......আপনার ইচ্ছা পূর্ণ হোক এই কামনা করি.....কবিতা অনেক সুন্দর হয়েছে।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।