ভেজা কাক মাখছে রোদের প্রলেপ, ভেজা পালকে বদলে যাচ্ছে পূব আকাশে, মেঘের ছবি প্রতি পলকে। এমন সময় জাগে কাব্য নেশা, গানে সুরে হয় মেলা মেশা। এই রং রূপ, গড়েছে কত কৃষ্টি থেমে গেছে বৃষ্টি।
মহিরূহ হতে এখনও টুপটাপ জলকণা ঝরছে ঘাসের ডগায় যেন হীরের কুচি, এলো মেলো নড়ছে চারিদিকে বসেছে সবুজের মেলা, মাঠে জমা পানিতে শিশুদের খেলা। সব কিছু যেন আজ নব সৃষ্টি থেমে গেছে বৃষ্টি।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
জাকিয়া জেসমিন যূথী
চমৎকার কবিতাটিতে গানের সুর পেলাম। খুবই ভালো লাগলো আমার; "আগামী সংখ্যার কবিতা এখনই সাবমিট করে ফেলেছে সবাই নাকি?" ভেবেই ঢুকেছিলাম, পরে দেখি না, এতো সবুজের লেখা। ভালো লাগা রইলো।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।