স্পষ্ট করেই বলতে ইচ্ছে করে তুমি একফুটো জলের শিশির, অবোধ বালিকা আবার এও মনে হয়, কুয়াশাঘেরা জীবনের সর্ষেবাঁকে তুমি আইবুড়ো এক দিপিকা ; কানের কাছে জলপতনের সুড়সুড়ি কখনোবা আগল খুলে বসন্ত বাতায়নের কখনোবা দ্বারহীন রুদ্ধ কারাগার - চুপকথারা ধূপছায়ার মতো ছড়িয়ে পড়ে নবীন ঘাসের প্রবীণ উঠোনে , আর আমি একাকী শুধু ইতিহাস খুঁজে ফিরি তোমার চোখের কাজলে। প্রথম চোখে চোখ পড়েছিলো কবে সে কথা ভেবে চোখ যদি ভিজে , তবুও স্বপ্নের আলপথে এক ঝাঁক রাজহাঁসের প্যাক প্যাক ভাসিয়ে নেবে আমাকে অথৈ আঁধার । অতঃপর সুবর্ণচরে চোরাবালি উপেক্ষা করে ঘড়ির কাঁটা , অথচ চোখ বলে এ কথা মন বলে ও কথা; আর আমি আনমনে চোখ বুজে একা খুঁজে ফিরি আদম সুরত নাকি নীহারিকা ?
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।