বাংলা আমার

২১শে ফেব্রুয়ারী (ফেব্রুয়ারী ২০১২)

সোমা মজুমদার
  • ২৫
  • 0
  • ৬৭
বাংলা আমার মাতৃভাষা
বাংলা আমার ভালবাসা
বাংলায় গাই, বেঁচে থাকার গান;
বাংলা আমার দুঃখ সুখে
বাংলা আমার জীবন বুকে
বাংলায় বাঁধা, আমার নারীর টান।
বাংলা আমার পুতুল খেলা
বাংলা আমার ছেলেবেলা
বাংলা আমার, পথ চলা অন্তহীন;
বাংলা আমার হিয়ার মাঝে
বাংলা আমার সকাল সাঁঝে
বাংলা আমার, শোধ না হওয়া ঋণ|
বাংলা আমার বিবেকানন্দ
বাংলা আমার জীবনানন্দ
বাংলা আমার, প্রথম বলা কথা;
বাংলা আমার প্রথম লেখা
বাংলা আমার স্বপ্ন দেখা
বাংলা আমার, বলতে না পারা ব্যথা।
বাংলা আমার রজনীগন্ধা
বাংলা আমার অলকানন্দা
বাংলা আমার, মনের অসীম বল;
বাংলা আমার চেনা আবেগ
বাংলা আমার ভাসমান মেঘ
বাংলা আমার, দুঃখে চোখের জল।
বাংলা আমার আশার ছায়া
বাংলা আমার মন আর কায়া
বাংলা থাকুক, সবার হৃদয় ঘিরে;
বাংলায় দেখি সোনার রবি
বাংলা জুড়ে বিপ্লবের ছবি
মরণের পরে, আবার আসিব ফিরে।
বাংলা আমার ভীষন কাছে
বাংলা সদা বুকেতে বাজে
বাংলা আমার, না ভোলা এক স্মৃতি;
বাংলা আমার বাংলা তোমার
বাংলা ভরা শস্য খামার
বাংলা অমর, নেই কোন এর ইতি।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
জালাল উদ্দিন মুহম্মদ বাংলায় দেখি সোনার রবি বাংলা জুড়ে বিপ্লবের ছবি মরণের পরে, আবার আসিব ফিরে। // ------------- ভালো লাগলো বেশ। শুভকামনা রইলো।
ভালো লাগেনি ২৭ ফেব্রুয়ারী, ২০১২
M.A.HALIM খুব সুন্দর ভালো লাগলো বন্ধুর কবিতা। শুভ কামনা রইলো।
ভালো লাগেনি ২৫ ফেব্রুয়ারী, ২০১২
এম এম এস শাহরিয়ার অনেক সুন্দর লিখা ................................
ভালো লাগেনি ২৪ ফেব্রুয়ারী, ২০১২
সাইফুল করীম ভালো লিখেছেন......আরো লেখেন সামনে......
ভালো লাগেনি ২৪ ফেব্রুয়ারী, ২০১২
Lutful Bari Panna খুব সুন্দর ছন্দের হাত আপনার...
ভালো লাগেনি ২৪ ফেব্রুয়ারী, ২০১২
ম্যারিনা নাসরিন সীমা ছন্দময় কবিতা ভালো লাগলো ।
ভালো লাগেনি ২২ ফেব্রুয়ারী, ২০১২
সূর্য N/A নিয়মিত আলোচনায় অংশ না নিলে অনলাইনে অনেক পিছিয়ে পড়তে হয়। তোমার বেলায়ও তাই হয়েছে। নিয়মিত কবিতায় করা মন্তব্যগুলোর উত্তর দেয়া এবং অন্যদের লেখাগুলো পড়ায় যদি সময় দিতে পারতে তাহলে আমি নিশ্চিত তোমার লেখায় আরো অনেক পাঠক বাড়তো। ......................... সুন্দর ছন্দের ভাল একটি কবিতা (তবে প্রায় বাংলা আমার এড়িয়ে অন্য শব্দের ব্যবহার কবিতার মাধুর্য্ আরো বাড়াতো).........☼
ভালো লাগেনি ২২ ফেব্রুয়ারী, ২০১২
ধন্যবাদ, আমি সময় পেলে সব কবিতা পরে মন্তব্য করব অবশ্যই......
ভালো লাগেনি ২২ ফেব্রুয়ারী, ২০১২
Azaha Sultan হাজার বছর পরে হয়তো আবার দেখা পাবে আমার- এ করুণার বাসভূমে হয়তো আর আসব না ফিরে। এ বাংলার লোকালয় তখন হয়তো রবে না রবে না হয়তো এ বঙ্গদেশের কোনো চিহ্নপ্রতীক//.........আপনার কবিতা বাংলার ফল, বাংলার ফুল, বাংলার ফসল.........অনেক সুন্দর.........লেখে যাবেন রীতিমতো.......
ভালো লাগেনি ২২ ফেব্রুয়ারী, ২০১২
খন্দকার নাহিদ হোসেন পুরনো পুনরাবৃত্তির থিম। তারপরও বেশ লাগলো। আর কবিকে এ ভুবনে স্বাগতম।
ভালো লাগেনি ২১ ফেব্রুয়ারী, ২০১২
তানি হক বাংলা ভরা শস্য খামার বাংলা অমর, নেই কোন এর ইতি।।..হৃদয় ছুয়েছে কবিতা ,,,
ভালো লাগেনি ২১ ফেব্রুয়ারী, ২০১২

০৯ জানুয়ারী - ২০১২ গল্প/কবিতা: ২০ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্বাধীনতা”
কবিতার বিষয় "স্বাধীনতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ফেব্রুয়ারী,২০২৬