শরীরের জমাট রক্ত বিন্দু গুলো ঘাম হয়ে ঝরছে কপালে, চেনা অচেনা পথ গুলো ঝাপসা কুয়াশায় অবরুদ্ধ আজ অবরোধ আর হরতালে। স্বাধীনতার নামে বন্দীশালায় বসবাস আজ লক্ষ কোটি মানুষের, তবু প্রতিবাদ করতে ভয় হয় বিশ্বাস অবিশ্বাসের। ক্ষমতার দাপটে সুখী শুধু নেতারাই আমরা নীরবে দু চোখে অশ্রু ঝরাই। লোভ আর ক্ষোভ মিলে মিশে একাকার তাই পথ নেই আজ কোথাও পালাবার। বুকের ভিতরে শুধু বুক ফাটা ক্ষোভ আর ঘৃণায় পথ চেয়ে বসে থাকা সুদিনের অপেক্ষায়।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।