কেউ নাই

শুন্যতা (অক্টোবর ২০১৩)

শেফালী সোহেল
  • ১৩
  • ২৮২
একাকিত্বের বিষাক্ত ছোবলে
নীল আমার শরীর
কখনো তীব্র সাইরেনের চিৎকারে অতিষ্ট

আলুথালু চুলে এবড়ো থেবড়ো আচ্ছাদনে
মুড়িয়ে গতর
আশপাশে তাকাই
কেউ নাই কেউ নাই।

অমানিশার ঘোর অন্ধকারে
নিশাচরের নিশুতি ডাকে
ছ্যাৎ ছ্যাৎ করে বুক
চমকে তা্কাই
কেউ নাই, নাহ্ কোথাও কেউ নাই।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
নাজমুল হক ............................স্বপ্নবাজের মত মনে হল।
F.I. JEWEL N/A # থীমটা বেশ মজার । কবিতা দারুন ।।
ওসমান সজীব চমৎকারর কবিতা
ছন্দদীপ বেরা বেশ ভাল লাগল ।
কবিরুল ইসলাম কঙ্ক ভালো লাগলো । শারদীয়া ও ঈদের প্রীতি ও শুভেচ্ছা ।
ওয়াছিম কবি এখন একা, এক সময় সব ছিলো তাই কবি অতিষ্ট হয়েছিলেন, এখন......./... শুধুই একা। ভালো একটা কবিতা পড়লাম।
সূর্য N/A কবিতায় বুঝতে চেষ্টা করি কথাগুলো কে বলছে মানে "আমি" চরিত্রটা কে, কী? এ কবিতায় সেটা আমার কাছে ধোয়াশাই থেকে গেছে। প্রথম স্তবকে মনে হয়েছে সমাজ পরিত্যক্তা কেউ, দ্বিতীয় স্তবকে খেটে খাওয়া নারীর দেখা মেলে তৃতীয়তে আবার ভিন্নতা তবে সবগুলোতেই একটা "অবলম্বন" এর শূন্যতা পেয়েছি। ভালো লাগলো।

০৬ জানুয়ারী - ২০১২ গল্প/কবিতা: ৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী