সারা বিশ্ব মাতল আজ একটি কাপের পিছে নাওয়া খাওয়া সবি যেন হয়ে গেল মিছে একটি মাত্র কাপের জন্য লড়ছে চৌদ্দ দেশ সবার মনে একটি আশা জিতবে আমার দেশ
তরুণ বৃদ্ধ সবাই বলে আনতে হবে জয় চার ছক্কা মার তোরা আর করিস না ভয় বিশ্ব জুড়ে লেগেছে এবার ব্যাট বলের যুদ্ধ জয়ের দেখা না পেলেই সমর্থক হয় ক্ষুব্ধ
খেলতে দেখি আমরা কেবল ওরা এগার জন তাদের ঘিরে স্বপ্ন বুনে হাজার প্রিয়জন খেলার মাঝে থাকবে জয়, থাকবে পরাজয় কাপটি কেবল তাদের হবে যে কৌশলে টিকে রয়
দেখার পালা কাপটি এখন, কড়া নাড়ে কার দুয়ারে ভাসবে কেবল একটি দেশ অনন্ত খুশির জোয়ারে খেলার জন্য মাতল বিশ্ব উদ্বেলিত আজ চারিদিকেতে তাইতো দেখি উৎসবের সাজ
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।