তোমার কাছে গেলেই
প্রশান্ত মহাসাগরের মত শান্ত
নিথরতা অনুভব করি।
তোমার কাছে গেলেই
নীল আকাশের মত প্রশস্ত
উদারতা খুঁজে পাই।
তোমার কাছে গেলেই
হিমালয়ের সুউচ্চ গিরিশৃঙ্গের মতো
শীতল চাদরে ঢাকা পড়ি।
তোমার কাছে গেলেই
জীবনানন্দের বনলতা সেনকে যেন
খুঁজে পাই জীবনবাসরে।
তোমার কাছে গেলেই
জীবনের স্বপ্নগুলো সত্যি হয়ে
ধরা দেয় অকোপটে।
তোমার কাছে গেলেই
ঝর্ণার বিরামহীনতায় যেন
ভাসতে থাকে জীবন।
তোমার কাছে গেলেই
ভালবাসার বেহেস্ত হতে
নহর প্রবাহিত হয় হরদম।
তাই তো আমি বারবার
তোমার কাছেই ছুটে যাই।
তুমি শুধু তুমিই;
তুমি আমার অনন্য প্রেয়সী,
আমার মুক্তির চেতনা
তুমিই যেন সেই বরাঙ্গনা।
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬