সেই মেয়ের কথা বলছি

২১শে ফেব্রুয়ারী (ফেব্রুয়ারী ২০১২)

তানজির হোসেন পলাশ
  • ৫০
  • ১১
  • ২৭০
আমি সেই মেয়ের কথা বলছি
যে কখনো মিথ্যার কাছে মাথা নত করেনি।
আমি সেই মেয়ের কথা বলছি
যে কখনো পিতা-মাতার অবাধ্য হয়নি।
আমি সেই মেয়ের কথা বলছি
যে থেকেছে অবোধ শিশুর মতন,
কাটিয়েছে শৈশব- কৈশোর হেসে খেলে।

আমি সেই মেয়ের কথা বলছি
যে আজ মিছিলে চলে সম্মূখে,
শ্লোগান দেয় রক্ত ঝাঁঝালো,
অধিকার চায় বেঁচে থাকার,
স্বীকৃতি চায় যৌন কর্মের।

আজ আমি সেই মেয়ের কথা বলছি
যাকে পাওয়া গেছে লাশ কাটা ঘরে।
সে কিনা পরে ছিল পতিতালয়ের
কোন এক অবিস্তীর্ণ এলাকায়।

আমি সেই মেয়ের কথা বলছি
যে আজ কোন বধূ নয়,
নয় কোন বোন কিংবা মা,
সে আজ শুধুই ঘৃণার।

আমি সেই মেয়ের কথা বলছি
যাকে ৫২'র একুশ চেনে না,
যাকে ৭১'র মার্চ চেনে না।

আমি সেই মেয়ের কথা বলছি
যে আজ রক্ত পিপাসু সমাজের চোখে
পতিতালয়ের বিহঙ্গ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
তৌহিদ উল্লাহ শাকিল N/A সমাজের একটি বাস্তবতা তুলে ধরেছেন আপনার লেখায়
অম্লান অভি আপনার কবিতার প্রথম চরণ দু'টির মেয়ে'কে আমরা সবাই চাই সমাজ জুড়ে.............কিন্তু পরের মেয়েকে আমরাই তৈরী করি অবলীলায়। ভালো লাগল...কবিতায় কবিদের স্মরণ করালেন তাও হয়তো নিজের অজান্তেই।
জালাল উদ্দিন মুহম্মদ অসাধারণ কবিতা। নারী ও সমাজ চেতনাকে চোখে আঙ্গুল দিয়ে দেখানোর মত। এখানে একুশকে আরও জোরালোভাবে আনা যেত। অভিনন্দন ও শুভেচ্ছা পলাশ ভাই।
পারমিতা chatterjee ভালো লাগল। সমাজের একটি বিশেষ দিকের ছবি।
যে আজ রক্ত পিপাসু সমাজের চোখে পতিতালয়ের বিহঙ্গ। অসাধারণ। শুভ কামনা রইল।

২২ নভেম্বর - ২০১১ গল্প/কবিতা: ২৬ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬