আমার স্বপ্নগুলো, যাদের আমি নিজ হাতে মাগ্যির বাজারে বেচে দিয়েছিলাম, সেদিন হটাত তাদের সাথে দেখা। মিথ্যে বলব না—তাদের বেচে পকেট কিন্তু ভালোয় ভরেছিল । আমার বড় আদরের ছিল তারা , বুকের গভীরে একটু একটু করে বড় হচ্ছিল । কিন্তু লোভী আমি – তাদের টিকতে দিলাম না । আদর-যত্নের অভাবে তাদের চেহারা হয়েছে ভয়ানক ! প্রত্যেকটা হয়েছে এক একটা নেড়ি কুত্তা , পানির অভাবে যাদের জিভ বের হয়ে আসছে ।
এর মধ্যে , খুব বড়সড় যেটা , দূর থেকে দেখে যাকে দলপতি ভেবেছিলাম, আমার দিকে খুনে দৃষ্টিতে তাকালো । তাড়া করবে নাকি? ভাবলাম মনে মনে! রাস্তা থেকে একটা পাথর ছুঁড়ে মারলাম ; যা ! যা ! দূরে গিয়া মর ।
হটাত হুংকার দিয়ে ছুটে এল দলটা । আমি পড়ি কি মরি করে ছুটতে লাগলাম ।
বেশ কয়েকবার হোঁচট খেলাম , কিন্তু আবার উঠে দাঁড়ালাম । না খেতে পেয়ে ওরা বেশ ক্লান্ত , অল্প ছুটেই হাঁপিয়ে উঠলো । কিন্তু আমার তো থামলে চলবে না । আমাকে তো পালাতে হবে – যতটা দূরে সম্ভব ।
কবিতাটা রুপক । স্বাধীনতার সময় আমাদের যেসব স্বপ্ন ছিল , সেগুলো আমরা একে একে বিসর্জন দিয়েছি নিজেদের স্বার্থসিদ্ধির জন্য । এমনকি এখনো আমরা সেই স্বপ্নগুলোকে হত্যা করেই চলেছি ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Muhammad Fazlul Amin Shohag
আমার স্বপ্নগুলো,
যাদের আমি নিজ হাতে মাগ্যির বাজারে বেচে দিয়েছিলাম,
সেদিন হটাত তাদের সাথে দেখা।
মিথ্যে বলব না—তাদের বেচে পকেট কিন্তু ভালোয় ভরেছিল ।
আমার বড় আদরের ছিল তারা ,
বুকের গভীরে একটু একটু করে বড় হচ্ছিল ।
কিন্তু লোভী আমি – তাদের টিকতে দিলাম না ।
আদর-যত্নের অভাবে তাদের চেহারা হয়েছে ভয়ানক !
প্রত্যেকটা হয়েছে এক একটা নেড়ি কুত্তা ,
পানির অভাবে যাদের জিভ বের হয়ে আসছে ।
মিজানুর রহমান রানা
স্বাধীনতার সময় আমাদের যেসব স্বপ্ন ছিল , সেগুলো আমরা একে একে বিসর্জন দিয়েছি নিজেদের স্বার্থসিদ্ধির জন্য । এমনকি এখনো আমরা সেই স্বপ্নগুলোকে হত্যা করেই চলেছি ।------------------ভালো লাগল আপনার কবিতা । শুভকামনা
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।