তোমাকে ছাড়া আমি অবক্ষয়ের সীমান্ত জুড়ে জীবনের স্বপ্ন বুনি অলস রাতের চোখে নক্ষত্র গুনি আলো আসে আলো দেখি তোমায় দেখিনা শান্তির গিরিবাজ আমার অধরাই রয়ে যায়।
তোমাকে না পেয়ে আমি আবার গিয়ে বসি মৃত্যুর সাঁজ ঘরে সময়ের অক্টোপাস আধারে ঘিরে ধরে হতাশ হয়ে ফিরে আসি রাতের চেনা শহরে ল্যাম্প পোস্টের নীচে হীমু হয়ে বসে থাকি আর নিয়োন বাতির স্বচ্ছ আলোয় রাত ভর কিছু পতঙ্গের অপমৃত্যু দেখি।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“এপ্রিল ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ এপ্রিল, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।