সবুজের রঙে

সবুজ (জুলাই ২০১২)

Sukanto Dam
  • ২৬
  • ২৫৪
সবুজের আলপনায় অপরূপা মোদের দেশ
হাজারো বর্ণনায় যার নাই কোন শেষ ।
আদ্ভুত ষড়ঋতু ধরণীর কোথাও যে নাই
সবুজের বর্ণনায় তাই কোন ঋতুকে বাদ দিয়ে যাই ।
শরতে নদীর পাড় সাদা হয় কাশ ফুলে
শীতে আম গাছ গুলো সাজে আম্র মুকুলে ।

সবুজের সমারহ বলি কোন দিকে নাই
পাহার বা সুমুদ্র যে দিকেই না কেন যাই ।
আষাঢ়ের আগমনে হয় বর্ষার বিচরণ
ফুলে ফুলে ভরে হিজল আর কদমের বন ।
অপরূপ দিগন্ত জোড়া সবুজের নীলাভূমি
পথের প্রান্তর, মাঠ আর ফসল ভরা জমি ।

কোন দেশের বন ভাসে এমন জোয়ার ভাটায়
সবুজের বর্ণনা থাকে বধুর নকশি কাঁথায় ।
বসন্তে মধুর সুরে কোকিল পাখি ডাকে
কোন দেশে এমন বটগাছ আসে পথের বাঁকে ।
পাখির ডাকে ঘুম ভাঙে যায় সকাল সাঁজে
‘সবুজ’ আছে মোদের পতাকারও মাঝে ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
F.I. JEWEL N/A # সর্বত্রই সবুজের দোলা ----সুন্দর কবিতা ।।
অনেক ধন্যবাদ আপনাকে ....
পন্ডিত মাহী বেশ সুন্দর একটি কবিতা। শুভকামনা
অনেক ধন্যবাদ আপনাকে ....
ওসমান সজীব অসাধারণ কবিতা...
অনেক ধন্যবাদ আপনাকে ....
আহমেদ সাবের ছন্দে ছন্দে সুন্দর ষড় ঋতুর সুন্দর একটা কবিতা। আশা করি বানানের ব্যাপারে কবি একটু যত্নশীল হবেন।
অনেক ধন্যবাদ আপনাকে ....
স্বাধীন দেশটা আরো কিছু বছর পর এমন থাকবে কি? হয়ত হ্যা হয়ত না। তবে কবিতায় দেশের প্রকৃতি বেঁচে থাকবে হাজার বছর। ভাল লাগল
অনেক ধন্যবাদ আপনাকে ..
মুহাম্মাদ আবদুল গাফফার সবুজের আলপনায় অপরূপা মোদের দেশ....হাজারো বর্ণনায় যার নাই কোন শেষ । ভালো লাগা জানিয়ে দিলাম l
অনেক ধন্যবাদ আপনাকে ..
আবু ওয়াফা মোঃ মুফতি ভালো লাগলো|
অনেক ধন্যবাদ আপনাকে ..
সূর্য N/A দারুন লিখেছ। ষড়ঋতুর এদেশর বর্ণনা কখনো লিখে শেষ করা যাবে না।
অনেক ধন্যবাদ আপনাকে ..
প্রিয়ম খুব খুব খুব ভালো লিখেছেন |
অনেক ধন্যবাদ আপনাকে ..
জালাল উদ্দিন মুহম্মদ অনেক সুন্দর ছন্দ মধুর কবিতা।পরিচ্ছন্ন গ্রামীণ ছবি। মুগ্ধতা রেখে গেলাম।
অনেক ধন্যবাদ আপনাকে ..

১৮ সেপ্টেম্বর - ২০১১ গল্প/কবিতা: ৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬