আমার ছোট্ট গ্রাম

গ্রাম-বাংলা (নভেম্বর ২০১১)

Sukanto Dam
  • ২৪
  • 0
  • ১৩৭
চারিদিকে থই থই অতল পানি
মাঝখানে আমার ছোট্ট গ্রাম খানি।
ভোরের আলোয় জেগে উঠে সৌন্দযের শোভা
স্মৃতি মাখা গ্রামটি যে রূপে অপুরূপা ।
শিশির ভেজা মেঠো পথে একলা ছুটে চলা
মনে পরে বিলের জলে শাপলা শালুক তোলা।
কেমনে ভুলিব সেতো দৃষ্টিপটে আ৺কা
আকাশে সাদা বকের নিরভূল মালা গাথা।
জোছনা ভরা রাতের আকাশে শত তারার মেলা
মনে পরে দাদির রূপকথার মধুর গল্প বলা।
আজও সেই শৈশব দেয় স্মৃতির পাতায় দোলা
শৈশবের স্মৃতি গুলো যায় না কভু ভোলা।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সূর্য N/A গ্রামীণ শৈশব স্মৃতি রোমন্থন। বেশ ভাল হয়েছে.....
মিজানুর রহমান রানা চমৎকার। গ্রামের প্রকৃতির অপূর্ব বর্ণনা
রোদের ছায়া (select 198766*667891 from DUAL) শৈশবের স্মৃতি ভুলা যায় না , একদম ঠিক বলেছ. স্বাগতম গল্পকবিতার ভূবন.
তৌহিদ উল্লাহ শাকিল N/A ভালো লিখেছেন নিয়মিত লিখবেন আশা করি
ওয়াছিম আমার গ্রামটি ঠিক এরকম, কত দিন সেখানে যাই না, দশ বছর হবে, আমাদের গ্রামকে বর্ষাকালে একটি দীপ মনে হয়......
Shahnaj Akter N/A অল্প কথায় মিষ্টি একটি ছড়া.....
Sujon ohh very nice. thanks for this poem
প্রজাপতি মন জোছনা ভরা রাতের আকাশে শত তারার মেলা মনে পরে দাদির রূপকথার মধুর গল্প বলা। আজও সেই শৈশব দেয় স্মৃতির পাতায় দোলা শৈশবের স্মৃতি গুলো যায় না কভু ভোলা। খুব সুন্দর!

১৮ সেপ্টেম্বর - ২০১১ গল্প/কবিতা: ৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“এপ্রিল ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ এপ্রিল, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী