সবাই বলে জীবনটাই অমন ...সমুদ্র সৈকতে জেগে উঠা যত বিষাদ-লবণ আমি বলি – তুমি তো দেখেছো ! আমার অনস্তিত্ব চিলেকোঠা যেখানে রিক্ত ধুলো জমে অবেলায়...যেখানে স্বপ্ন পরে থাকে খুব হেলায় ! কেউ জানে না ! শুধু তুমি ! তুমিই জানো প্রভু ! কিসের এত দুঃখ আমার কিসের এত শূন্যতা ।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।