পরাধীনতা! সেতো বঙ্গজাতির চক্ষুশূল ক্ষণ অধীনতায় যারা হয়ে পড়ে ব্যাকুল। ফেরাই যদি চোখ দূর অতীতে দুঃসাহসিক ইতিহাস হেথায় প্রতি পঙক্তিতে।। সলতনতের বীরবিক্রম ভারতবর্ষ শাসন লব্ধে বঙ্গদেশের স্বাধীনতা ঘোষণাই প্রথম ১৩৩৮ খ্রিস্টাব্দে। কর্তৃত্বে ব্যর্থ পর্তুগীজ,ওলন্দাজ,ফরাসির দল হতবাকে দেখিছে তারা বঙ্গদেশের বাহুবল।। ১৬১২ খ্রিস্টাব্দে ভারতবর্ষে হয় কুঠি স্থাপন সিরাজ করে ১৭৫৬ তে কাসিমবাজারের কুঠি উচ্ছেদন।। বঙ্গ পতনে ইঙ্গদের হল হস্তগত ভারতবর্ষ বঙ্গীয়দের পুনঃ উত্থানে সাম্রাজ্য হল বিধ্বস্ত।। নতুন রাষ্ট্রে বঙ্গীয়রা হচ্ছিলো শোষিত ফের বঙ্গ গর্জনে শোষকরা হল দংশিত। মজ্জাগত হুঙ্কারে হল প্রকম্পিত বিশ্ব লক্ষ সৈনিক বিতাড়িত,শূন্যস্থান,নিরস্র।। মাতৃভূমি প্রেমের হল্কা যাদের শিরায় বহমান তাদের হাতে উড়িছে বিদ্রোহী নজরুলের নিশান। পরাজয়ের কালিমা যেখানে হয় নিঃশেষ সেতো আমাদেরই অপরাজেয় বাংলাদেশ।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সূর্য N/A
অপরাজেয় (?) বাংলার ইতিহাস কবিতার সুন্দর আচ্ছাদনে ভালই লাগলো। [প্রশ্ন বোধকটার কারন সেই সময়ের বালাদেশের মানচিত্র এখনকার মতো ছিল না, আর আমরা যুগে যুগে পরাজিত হয়েছি নিজেদের কারনেই]
প্রজাপতি মন
মাতৃভূমি প্রেমের হল্কা যাদের শিরায় বহমান
তাদের হাতে উড়িছে বিদ্রোহী নজরুলের নিশান।
পরাজয়ের কালিমা যেখানে হয় নিঃশেষ
সেতো আমাদেরই অপরাজেয় বাংলাদেশ।। খুব সুন্দর।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।