অনিঃশেষ ভালবাসা

গর্ব (অক্টোবর ২০১১)

আরিফুল Rone
  • ২৮
  • 0
  • ৩৭৪
যখন সমগ্র পৃথিবী আমাকে অবহেলা করে,
তখন আমি স্বপ্ন নিয়ে বেঁচে থাকি।
কিন্তু তুমি একবার অবহেলা করলেই,
নিজের ভেতর আমি বারবার মরে যাই।

যখন দিনের আলোর পরে -
পূর্ণ অমাবস্যায় নিমজ্জিত হয় সমস্ত রাত;
তখন কোন এক দূর নক্ষত্রের আলোর সম্ভাষণ,
আমার আঙিনা ভরিয়ে দেয়,
অবারিত জোছনায়।
কিন্তু তুমি একবার বিষাদে ভরা চোখে তাকালেই মনে হয়;
যেন শতাব্দীর এই বিশাল তারকা শোভিত আকাশ থেকে
বৃষ্টির মত ঝরে গেছে;
নাম না জানা অজস্র নক্ষত্র কিংবা ধ্রুবতারা।

যখন প্রতিটি মানুষের নিজের হাতে গড়া বিশ্বাস
বারবার তাকে প্রতারিত করে;
যখন সময়কে সাক্ষী রেখে নিমিষেই শেষ হয়
প্রাপ্তি আর অপ্রাপ্তির সব লেনদেন;
যখন বিচ্ছিন্ন দ্বীপের মত বেঁচে থাকায়
জীবনকে অর্থহীন মনে হয়;
তখন আমি অথবা আমরা
বেঁচে থাকি আমাদের অনিঃশেষ ভালবাসায়।

উৎসর্গ: কোন পরিচিত বন্ধুর জন্য
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মিজানুর রহমান রানা যখন সময়কে সাক্ষী রেখে নিমিষেই শেষ হয় প্রাপ্তি আর অপ্রাপ্তির সব লেনদেন; যখন বিচ্ছিন্ন দ্বীপের মত বেঁচে থাকায় জীবনকে অর্থহীন মনে হয়; তখন আমি অথবা আমরা বেঁচে থাকি আমাদের অনিঃশেষ ভালবাসায়।----------------অপূর্ব উচ্চারণ। কবিতে ধন্যবাদ।
ঝরা কবি পাকা
খোরশেদুল আলম কবির প্রথম কবিতা খুব ভালো লাগলো।
ডা:দাউদুল ইস্লাম ভালো বল্লে ভুল হবে,খুব ভালো বল্লে কম বলা হবে তবে কি বলা যায়?
মাহমুদুল হাসান ফেরদৌস ভাল লেখেন পড়েই বুঝা যাচ্ছে।
সৌরভ শুভ (কৌশিক ) যখন সমগ্র পৃথিবী আমাকে অবহেলা করে,লাগলো ভালো বন্ধু তোমার লেখাটি পড়ে /
সূর্য N/A শেষ স্তবকটা অসম্ভব ভাল লেগেছে। ভাল অবশ্য পুরোটাই, তবে ঐযে বলে না পক্ষপাতিত্ব হা হা হা ।
ZeRo ভালো লাগলো ভালবাসার সুন্দর কবিতা .
প্রজাপতি মন যখন দিনের আলোর পরে - পূর্ণ অমাবস্যায় নিমজ্জিত হয় সমস্ত রাত; তখন কোন এক দূর নক্ষত্রের আলোর সম্ভাষণ, আমার আঙিনা ভরিয়ে দেয়, অবারিত জোছনায়। কিন্তু তুমি একবার বিষাদে ভরা চোখে তাকালেই মনে হয়; যেন শতাব্দীর এই বিশাল তারকা শোভিত আকাশ থেকে বৃষ্টির মত ঝরে গেছে; নাম না জানা অজস্র নক্ষত্র কিংবা ধ্রুবতারা। কবিতাটি অসম্ভব ভালো লাগলো, প্রিয়তে রেখে দিলাম.
মামুন ম. আজিজ ভালবাসায় বাঁচার তাগিদ। ভালো লিখেছ

৩১ আগষ্ট - ২০১১ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী