মায়ের নোনতা দুধে বেড়ে উঠা আঁতুড় ঘর

মা (মে ২০১১)

চারুমান্নান
  • ২৫
  • 0
  • ১৫০
মায়ের নোনতা দুধে বেড়ে উঠা আঁতুড় ঘর
ভাবনায় ধরার চেষ্টা করি,
পারি না?
কেমন ছিল সেই ভুমিষ্ঠ জীবন?
মায়ের দুধের সাধ মনে আনতে
পারি না?
তৃষ্ণার্ত আমি?
গলা যখন শুকিয়ে কাঠ
চিৎকার শুনে মা আমার পান করিয়েছিল সুধা,
সুখ নেশার অমিয় মায়ার আঁচলে,
দিয়েছিনু সুখনিদ্রা!
মায়ের সাথে সেই আতুড় ঘরে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
রওশন জাহান আপনার অন্য সংখ্যার কবিতার মতন লাগলনা.
সৌরভ শুভ (কৌশিক ) চারুমান্নান ,লেখা চালিয়ে যান /
বিন আরফান. N/A ততটা ভালো লাগলো না. আরো ভালো লেখা চাই. আর নামকরণ সংক্ষিপ্ত হলে ভালো. চালিয়ে যান. শুভ কামনা রইল.
শিশির সিক্ত পল্লব সুখ নেশার অমিয় মায়ার আঁচলে, দিয়েছিনু সুখনিদ্রা! মায়ের সাথে সেই আতুড় ঘরে....ভাল লাগল
ওবাইদুল হক অনেক অনেক সুন্দর একটা কবিতা । তার চেয়ে কবিতার আবেগ আরো সুন্দর । অনেক ভালো লাগল । কি করে ভোট দিবনা তোমায় । পারযদি আমার মায়ের কাছে ঘুরে আসিও । ধন্যবাদ
খন্দকার নাহিদ হোসেন ছোট কিন্তু একটা মুহূর্তকে ধরবার যে চেষ্টা তা পেরেছেন।
আহমেদ সাবের ৫ মিনিটের ধান্দায় পড়ে আবার আসতে হলো। এত চমৎকার একটা কবিতাকে ভোট না দিয়ে যাই কি করে?
আহমেদ সাবের চমৎকার লেখা। দারুন ভাল লাগলো।
শিশির সিক্ত পল্লব আরাকটু বড় করলে ভাল হত..........তারপরও লেখাটা ভালই

০১ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ২১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬