আমার অস্থিরতায় তুমি

অস্থিরতা (জানুয়ারী ২০১৬)

রোদের ছায়া (select 198766*667891 from DUAL)
  • ১৫
  • ২৬৩
আমার অস্থিরতায় তুমি ঢেলে দাও ঘি
সুবাসিত যাতনার তাত্পর্য তুমি বোঝনি ,
আমার উঠোনে যখন অস্থির চারাগাছ
তুমি তখন বুনে দিলে বেদনার ইসিহাস।
সবই বুঝি,
বুঝিনা শুধু তোমার সুচতুর মন
কি খেলায় মেতেছ তখন !
যখন ভাবনার ঘরে বোঝাপড়া
কেড়ে নয় সময় রতন।
তুমিই জানো,
কেন পড়ে থাকে তোমার বনেদি চৌকাঠ
অযতনে ,অবহেলায় ,
আমার ব্যক্তিগত সাজানো কাঁচ ঘর
ভেঙ্গে পড়ে অস্থিরতায়।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
F.I. JEWEL N/A # সাংঘাতিক অসাধারন । অনেক সুন্দর কবিতা । যেভাবেই চেয়েছে---, সেভাবেই বুঝাতে পেরেছে । আর ভাবের বিশালতা-তো আছেই ।।
আহা কত দিন পর আমার লেখায় হিরক মন্তব্য করলেন জুয়েল ভাই। ধন্যবাদ ধন্যবাদ।
ভালো লাগেনি ২৯ জানুয়ারী, ২০১৬
সামাউন বিন আজিজ apa, valo asen, onek din por apnar lekha porlam.......valo thakben.....
ভালো লাগেনি ১৯ জানুয়ারী, ২০১৬
অনেক দিন পর আপনাকে পেয়ে খুশি হলাম! ধন্যবাদ।
আশরাফুল হক মাশাল্লাহ ...
ভালো লাগেনি ১৭ জানুয়ারী, ২০১৬
ধন্যবাদ। ভালো থাকুন
নাসরিন চৌধুরী বাহ বেশ লাগল পড়তে। শুভেচ্ছা আপু
হাসনা হেনা কেন পড়ে থাকে তোমার বনেদি চৌকাঠ অযতনে ,অবহেলায় , আমার ব্যক্তিগত সাজানো কাঁচ ঘর ভেঙ্গে পড়ে অস্থিরতায়। সুন্দর লিখেছেন। শুভ কামনা রইল।
ভালো লাগেনি ১৫ জানুয়ারী, ২০১৬
ইমরানুল হক বেলাল অসাধারণ কবিতা শব্দ মালা কবিতা ছন্দ দারুণ মিল। ভালো লাগলো। শুভকামনা রইল।
ভালো লাগেনি ১৫ জানুয়ারী, ২০১৬
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভালো লাগেনি ১৫ জানুয়ারী, ২০১৬
আল মামুন "তুমিই জানো, কেন পড়ে থাকে তোমার বনেদি চৌকাঠ অযতনে ,অবহেলায় , আমার ব্যক্তিগত সাজানো কাঁচ ঘর ভেঙ্গে পড়ে অস্থিরতায়।" আহ...! ভাষার কি গভীরতা!! অসাধারণ!!!
ভালো লাগেনি ১৪ জানুয়ারী, ২০১৬
অনেক ধন্যবাদ রইলো।
ভালো লাগেনি ১৫ জানুয়ারী, ২০১৬
মিলন বনিক খুব সুন্দর কবিতা...আবেগের অস্থির বাণী...চমৎকার শব্দযোজনা...খুব ভালো লাগলো....
ভালো লাগেনি ১০ জানুয়ারী, ২০১৬
অসংখ্য ধন্যবাদ দাদা। ভাল থাকবেন।
ভালো লাগেনি ১২ জানুয়ারী, ২০১৬
তানি হক শক্তিশালী আধুনিক কবিতা ...কবিতার গভিরতার এবং অস্থিরতা হৃদয় নাড়া দিল। ধন্যবাদ ও ভালবাসা আপু এই কবিতাটির জন্য ।
ভালো লাগেনি ৮ জানুয়ারী, ২০১৬
তোমার কথায় অনুপ্রাণিত হলাম! ধন্যবা।।
ভালো লাগেনি ১২ জানুয়ারী, ২০১৬
রেজওয়ানা আলী তনিমা সুন্দর কবিতা।
ভালো লাগেনি ৫ জানুয়ারী, ২০১৬
অনেক ধন্যবাদ আপু।
ভালো লাগেনি ১২ জানুয়ারী, ২০১৬

১৭ আগষ্ট - ২০১১ গল্প/কবিতা: ৪৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“এপ্রিল ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ এপ্রিল, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী