পাত্র ধরার বাঁটকে যেমন হাতল বলে সৃষ্টি ধরার তেমন আমার কবিতা মা !
হয়তো আমি দাবার চালে মন ডোবালাম এমন ধারার খির মননে গদ্য পাঠে_ হয়তো আমি নিমজ্জিত প্রবন্ধটায়... লোহার বাসর লখিন্দরের নিমগ্নতা_ নীরবতার এমন দেয়াল ফুটো করে ডাকলে হঠাৎ সৃষ্টি রানি-কবিতা মা, আমি কি আর ভৃত্য কলম থাকতে পারি!
আকাশ বড়ো এগিয়ে গেলো, নীলছবিতে পায়রাখোঁপের টিভিতে সেই সংস্কৃতি ফুল্কো পোশাক, নৃত্যনারী চোখ কিনে নেয়_ ঐশ্বরিয়ার ধনু আবেগ, কোটি পুরুষ অমিতাভের হাত ধরে কে কোটিপতি_ প্রশ্ন ভরা লটারি মেঘ, উড়াল ধরি মনের উড়ান মেঘের ভেলায় বিভোর বালক হঠাৎ টোকা মন দরোজায়... খুলেই দেখি শ্রমের নোটিশ বাড়িয়ে দিলেন কবিতা মা, আমি কি আর টিভি-টনিক গিলতে পারি ?
টাইটানিকের মধ্য বুকে হিমপ্রবাহ, আচম্বিতে ধাক্কা দু'ভাগ, সুখের অতল কবিতা মা এমন করেই হঠাৎ হাজির, আমি কি আর হাত পাকানো রুখতে পারি।
আমি কি আর শুকতে পারি অন্য কুসুম_ মা ভগবান কবিতাকে ভোগ না দিয়ে?
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
খন্দকার নাহিদ হোসেন
ঠিক আপনার এই থিম এ আমার ও একটা কবিতা আছে, আপনি কবিতাকে মা ভেবেছেন আর আমি ভেবেছি রাক্ষসপুরীতে বন্দি এক রাজকন্যা ! যাইহোক কাছাকাছি ভাবনার এক কবির কবিতা পড়ে খুব ভালো লাগলো। আপনি ৫ পেলেন।
শিশির সিক্ত পল্লব
তুখড় লেখা আপনার ক্ষুরধার কলমের আচড়ে...অসাধারণ নয় আরও কিছু.....আপনাকে একজন প্রকৃত কবি হিসাবেই মানলাম দাদা....ধন্যবাদ.......এরকম লেখা আরও চাই
আহমেদ সাবের
আরেকটি অসাধারন কবিতা; কিন্তু কোন পাঠক নেই। পাঠককরা আগে ভাগেই কি করে যানেন, এটা একটা ভাল লেখা, সুতরাং এড়িয়ে যেতে হবে? ব্যাপারটা একটু ভেবে দেখা দরকার।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।