আমি আর সে প্রায়ই নির্জনতা খুঁজি হাতে হাত পায়ে তাল রেখে সীমাবদ্ধতার দরজা খুলি। ঘুটঘুঁটে অন্ধকার...তবুও শরীর খোঁজে শরীরের ঘ্রাণ উন্মত্ত দু’জন নিমগ্নতায় ডুবি। আমি আর সে প্রায়ই নির্জনতা খুঁজি।। কখনও আমরা দু’জন একটি অবয়বে থাকি… দুর্বোধ্যতার চারদেয়ালে আঁকড়ে ধরে অপ্রতিরোধ্য কামুকতায় আমাকে উন্মুক্ত করে ভেঙ্গে-চুরে, পিষে ঝাপটে ধরে অক্টোপাসের রূপে অন্ধকারের আর্তনাদ আমাদের উল্লাসের জন্ম দেয়। ক্ষণিক বাদে ক্লান্ত দেহে প্রস্থান...... প্রায়ই আমরা অন্ধকার খুঁজি খুঁজে খুঁজে পাই এবং ক্লান্ত হই আবার আমাদের উল্লাসের জন্ম হয়! উভয়ের কামুকতার দৃষ্টি বুলেটের মতো ভেদ করে উভয়ের আপাদমস্তক!!! গর্ভে আমার বপন হয় আগাছার মত একটি ভ্রূণ। আমি নির্দ্বিধায় তা দু’মাস পরে ফেলে দিয়ে চলে আসি ঘরে! আমি আর সে এখনও আঁধার খুঁজি.........
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Dipa Efat Jahan
"গর্ভে আমার বপন হয় আগাছার মত একটি ভ্রূণ।
আমি নির্দ্বিধায় তা দু’মাস পরে
ফেলে দিয়ে চলে আসি ঘরে!"
অনেক বড় একটি সত্য তুলে ধরেছেন। ভাল লাগলো। ভাল থাকবেন।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।