সভ্যতার উপরে সভ্যতার ঢালা কবরের পাশে বেড়ে উঠা হিজল তলে মোম ও আগরবাতি জ্বালিয়ে সভ্যতা বাবার মাজার গড়ে চিল ও শকুনের দল !
তখন নক্ষতের আলো হারমানে মোমের আলোর কাছে – পৃথিবীর মানুষ গুলোর হিতাহিত জ্ঞানের আলো নিভে যায় প্রলোভনের দমকা হাওয়ায় ! তখন উম্মতাল পা বাড়ায় আলোর ফাঁদে !
অন্ধকারের মায়াজালে পৃথিবীর মানুষ গুলোর ভালো মন্দ ভাবার সময় থাকেনা – তারা চায় বুড়ো বট গাছের ঝুলন্ত শেকড় ধরে সকল সমস্যার সমাধান পেতে !
পৃথিবীর মানুষ গুলোর ভাবার সময় থাকেনা মানুষ যদি মানবতাকে লালন করে পৃথিবী হবে সুন্দর ধর্ম যদি মেনে চলে পৃথিবী হবে আরও সুন্দর !
কিন্তু , আমরা তো মানবতার পিঠে চাবুক মাড়তে মাড়তে রক্তাত করে বলি আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি – আমি মুসলিম , হিন্দু ,খৃষ্টান আরও কতকি ? শ্লোগান তুলি জয় বাংলা ,গড় গড় ,আল্লাহ আকবর ! কিন্তু আমরা কি এই শব্দ গুলো অর্থ বুঝি ?
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
জান্নাতি বেগম
আপনাদের সকলকে প্রান ঢালা অভিনন্দন ও ধন্যবাদ ।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।