অভাবের ছড়া

ক্ষুধা (সেপ্টেম্বর ২০১১)

চৈতালী
  • ৩৯
  • 0
  • ৬০২
অভাব বড়ই বেহায়া
যত করি ঝাঁটাপেটা
পিছু তবু সে ছাড়ে না
লজ্জা কি তার হয়না?

ধনীর ঘরে সে অসহায়
গরীবের ঘরে সুখ পায়
সুযোগ পেলে টুটি ধরে
অন্ন ভাগ্যে জোটে না।

অট্টালিকায় নাই খায়েশ
বস্তি ঘরে কতনা আয়েশ।
নজর তার বড় খারাপ
ছেঁড়া কাপড়ে যত বিলাস।

ঘি খেয়ে ঢেঁকুর তোলে
অন্ধ অভাব তাহা দেখে না
একমুটো ভাত বাটা মরিচ
গরীবেরটা তার সয় না।

একদিন তোর কবর হবে
ধনীর বাড়ির আঙ্গিনায়
খাদ্য ক্ষুধায় গিয়েছে জাত
থুতুু দিয়ে মিটাব সাধ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মাহমুদুল হাসান ফেরদৌস বেশ ছন্দময় ক্ষুদার কাব্য।
ভালো লাগেনি ২৪ সেপ্টেম্বর, ২০১১
পন্ডিত মাহী এলোমেলো ছন্দের ব্যবহার... আরো মনযোগী হতে হবে... মনকে আটকে না রেখে অসীমে ছেড়ে দিতে হবে... তাহলে আমরা কিছু অসাধারণ লেখা পেতে পারি... শুভকামনা...
সূর্য N/A দৃশ্যকল্প এবং গল্প চমৎকার হয়েছে, এখন সঠিক ছাচে ঢালা হলেই সর্বোত্তম......................
জীবন আহম্মেদ পড়লাম,বেশ ভালো হয়েছে।শুভ কামনা।
সৌরভ শুভ (কৌশিক ) অভাবের ছড়া ,হয়ে গেল পড়া /
মনির খলজি ছন্দবদ্ধ সুন্দর কবিতা .....মেয়েলি স্বভাবেই ক্ষুধা কে ঝাটাপেটা করবেন তা যথার্থই.....ভালো লাগলো ....শুভকামনা রইল
Azaha Sultan খুব সুন্দর.........তবে ধীরে ধীরে অনেক ভাল হবে কামনা করছি.......ধন্যবাদ
রওশন জাহান আরও চর্চা করতে হবে।

০৭ আগষ্ট - ২০১১ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী