একুশের প্রেরণা

২১শে ফেব্রুয়ারী (ফেব্রুয়ারী ২০১২)

নজরুল ইসলাম
  • ২০
  • ৫৬
একুশ মায়ের কন্ঠে
নির্ঝর অমিয় বাণী,
একুশ আমার হৃদয়ের স্পন্দন,
স্বাধিকারের রক্তিম সোপান।
এখনো দেখি -
শহীদ সালাম,বরকতের
রক্তমাখা জামা-
প্রতিবাদের মিছিল করে,
এ যেন রক্তের মৌন মিছিল-
একুশ আমার ভাইয়ের কন্ঠে
প্রতিনিয়ত প্রতিবাদের বজ্রধ্বনি।
একুশ মায়ের ভাষার রক্ত গোলাপ
তপ্ত রাজ পথে।
স্বাধীনতার শক্ত সবল তূর্য নিনাদ
বুকের মাঝে।
একুশের বাংলা ভাষা আন্দোলন
বিশ্ব রূপে সবার মাঝে,শির উঁচিয়ে
কইবে কথা সবার তরে,
দামাল ছেলের ব্যথার ভরে
শতাব্দীর পর শতাব্দীর ধরে।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
জালাল উদ্দিন মুহম্মদ এ যেন রক্তের মৌন মিছিল- একুশ আমার ভাইয়ের কন্ঠে প্রতিনিয়ত প্রতিবাদের বজ্রধ্বনি।// ----------- চমৎকার কবিতা। ভালো লাগল। শুভেচ্ছা সতত।
ভােলা লাগার জন্য ধন্যবাদ।
সূর্য N/A কবিতা ভাল হয়েছে, একটা স্বকীয়তা আনার চেষ্টা যেন থাকে [যেমন কইবে কথা সবার তরে.. এই ধরণের লাইন অনেক ব্যবহৃত হয়েছে]
মন্েব্যর জন্য ধন্যবাদ।
মোহাম্মদ ওয়াহিদ হুসাইন . . . . . . . . . সুন্দর কবিতা লিখেছেন। ভাল লেগেছে, তবে শেষের তিনটে লাইন যেন কেমন মনে হল। শুভেচ্ছা রইল।
মন্েব্যর জন্য ধন্যবাদ।
ম্যারিনা নাসরিন সীমা কবিতার ভাবনাটুকু ভালো লাগলো !
ভােলা লাগার জন্য ধন্যবাদ।
Lutful Bari Panna বেশ ভাল লিখেছেন...
ভালো লাগার জন্য ধন্যবাদ।
রোদের ছায়া (select 198766*667891 from DUAL) পড়ে ভালো লাগলো ......সুন্দর লিখেছেন ...
প্রশংসার জন্য ধন্যবাদ।
মিলন বনিক বিশ্ব রূপে সবার মাঝে,শির উঁচিয়ে, কইবে কথা সবার তরে, ভালো লাগলো, শুভ কামনা........
ভালো লাগার জন্য ধন্যবাদ।
আসন্ন আশফাক বিশ্ব রূপে সবার মাঝে, শির উঁচিয়ে বলতে চাই, কবিতাটি ভালো লেগেছে
ভােলা লাগার জন্য ধন্যবাদ।

০৪ আগষ্ট - ২০১১ গল্প/কবিতা: ১২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬