বর্ষা বুঝি এলো আজ আমার দুয়ারে! মনে তো পড়ে না; কতদিন পরে এলে? নিশ্চুপ দাঁড়িয়ে ছিলে আমার শিয়রে, প্রথম কদম বুঝি আমাকেই দিলে? ঝরঝর শব্দে তুমি তোলো যে মর্মর; অশান্ত হৃদয় আমার হয় ব্যাকুল। ক্ষণে ক্ষণে এই বুঝি ঝরায়ে অঝোর, ভাসায়ে নিয়ে গেলে নদীর ঐ দু’কুল।
খরাতপ্ত মনে নেই শান্তির পরশ; যদি এখন পেতাম তোমারই স্পর্শ! তুমি বিহনে কাঁটে না যে রাত্রি দিবস; সিক্ত স্নিগ্ধ পৃথিবী, তবু আমি বিমর্ষ। আমার মনোমাঝে যে ব্যথা আজ জাগে, সেই সুরে গেয়ে ওঠে বর্ষা অনুরাগে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Muhammad Fazlul Amin Shohag
বর্ষা বুঝি এলো আজ আমার দুয়ারে!
মনে তো পড়ে না; কতদিন পরে এলে?
নিশ্চুপ দাঁড়িয়ে ছিলে আমার শিয়রে,
প্রথম কদম বুঝি আমাকেই দিলে?
ঝরঝর শব্দে তুমি তোলো যে মর্মর;
অশান্ত হৃদয় আমার হয় ব্যাকুল।
ক্ষণে ক্ষণে এই বুঝি ঝরায়ে অঝোর,
ভাসায়ে নিয়ে গেলে নদীর ঐ দু’কুল অসাধারন কবিতা। এতো ভালো ভালো লেখক এখানে কবিতা লেখে আমি শুধু পড়ে যাই।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।