প্রচুর ঠান্ডা। ঋতুর প্রথম শীত শুরু, শীতের প্রথম দিন থেকেই বইছে শৈত্যপ্রবাহ। কেমন যেন অসম্ভব ব্যপার মনে হচ্ছে। প্রচন্ড গরমের মধ্যেই মারাত্মক শীত। এমনটি এক দিন আগেও ভাবা যায়নি। এ যেন প্রচন্ড রোদের উপর ঝুপ করে মুসল ধারে বৃষ্টি নামা। সেলসিয়াসের মাত্রা চরম ভাটায় পড়েছে। শীত আমার কাছে ভালই লাগে। ঘন কুয়াশার মধ্যেও মাঝরাতে একা ঘুরে বেড়াই। কুকুরের কোহানো ডাক কানে লাগে। নাক দিয়ে পানি পড়ছে তবু হাটতে ভালো লাগে। এ জীবনটাই যেন সত্যিকারের জীবন। ইচ্ছে মত সব কিছু করা যায়। আমার প্রতি কারো কোন অধীকার নাই। আমারও কেউ নেই। অতি চমৎকার সময় কাটছে। দেখতে দেখতেই মাঝ রাত হয়ে গেল। মনে হচ্ছে মাত্র সন্ধা হল। সব মানুষ ঘুমিয়ে আছে রাতের প্রতি যেন তাদের কোন মায়া নেই। তারা রাত বুঝে না। বুঝতে চায় না। রাতের গভীরতা ভালো লাগে না। রাতের প্রতি খুব ঘৃণা তাই ঘরে ঘুমিয়ে কাটায়। তাহলে আমি একা বাইরে কেন? সময় বেশী নেই। একটু পড়েই রাত শেষ হয়ে যাবে। রাত শেষ হলে আর সময় পাব না। সব কাজ স্থীর হয়ে যাবে। আমি আর আমাকে দিয়ে কিছুই করতে পারব না। জীবনে যখন অন্ধকার নেমে আসে তখন আর আলোর দেখা পাওয়া যায় না। আলোতেই আলোর কথা ভাবতে হয়। দেখে দেখে পথ চলতো হয়। জীবন হয় প্রাণ ময় রঙ্গীন। আধারে জীবন হয় নিঃষ্প্রাণ। অকেজো। রাত উপভোগ করে কজন। আমি উপভোগ করি প্রাণ ভরে। নির্ভয়ে।
সন্ধা কালেই রাতের জন্ম। মধ্যরাত পেরিয়ে গেলেও টের পাইনি। রাত্রি দ্বিপ্রহরে এসে একটু হুশ হয়েছে। পিছনে তাকিয়ে দেখি দীর্ঘ অন্ধকার। এত সময় কি করে গেল? ভাবলেই অন্তর কেঁদে উঠে। ব্যর্থতার থাবায় জর্জরিত মন। বয়সের ভারে নুয়ে পরেছে দেহ। সম্মুখে অচল, কিংকর্তব্য বিমুঢ়। গলাফাটিয়ে চিৎকার করি "আমি একটু সময় চাই। এখনো কিছুই করা হল না। কিছুই দেখা হল না। আমার জীবন থেকে অন্ধকার দূর হল না। আমি একটু সময় চাই। একটু সময়। সময় তুমি একটু দাঁড়াও। আমায় একটু সময় ঋণ দাও"। আমার আর্তচিৎকার কেউ শোনে না। হৃদয়ের হাহাকারে কেউ ব্যথিত হয় না। শুধু শুনেছে আমার কান, ব্যথিত হয়েছে আমার চোখ। অশ্রু বিসর্জন দিয়ে আমার দুঃখে দুখি হেয়েছে মাত্র, কিন্তু তার কিছুই করার নেই। আমার মতো ক্ষণ জন্মা।
এ রাত চির দিনের রাত নয়, এ নয় অফুরন্ত। একটু আগেও ভাবিনি শেষ হয়ে যাবে। আলোর মধ্যেই নেমে এলো অন্ধকার এ অসম্ভব ব্যাপার। জীবনের সময় কেবলি কমছে। অন্ধকারে এখন প্রচন্ড ভয়, আফছোছ হয়। শুধুই হাহাকার। আমার কেউ নেই আমি কারো নই। এ জীবন জীবন নয়। ঘন কুয়াশাময় একা একটি রাত।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মিজানুর রহমান রানা
এ রাত চির দিনের রাত নয়, এ নয় অফুরন্ত। একটু আগেও ভাবিনি শেষ হয়ে যাবে। আলোর মধ্যেই নেমে এলো অন্ধকার এ অসম্ভব ব্যাপার। জীবনের সময় কেবলি কমছে। অন্ধকারে এখন প্রচন্ড ভয়, আফছোছ হয়। শুধুই হাহাকার। আমার কেউ নেই আমি কারো নই। এ জীবন জীবন নয়। ঘন কুয়াশাময় একা একটি রাত।-----------চমৎকার একটি অণুগল্প---------
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।