ওগো আমার প্রিয়তা, তোমার অঞ্জনে যখন নীর বয়ে যায় চিত্তে তখন প্রশ্ন জাগে ; তুমি কি সেই সিপ্রা স্রোতস্বিনী ? যেখানে আমি পৌঁছুতে পারিনি ! তুমি এক মায়াবিনী ; তোমার মায়াবী দৃষ্টিতে আমি খুঁজে পাই আমার বসুমতী- যেখানে আমি নিত্য দিবস গড়ি। তোমার ওষ্ঠে যখন হাসি ঝরে মনে হয় এ যেন সুধাংশুর পূর্ণ প্রভা ! তোমার আনন এক সমর্থ প্রসূনে পরিণত হয়। তখন আমার অধর কাঁপতেই ভাবি- তুমি তো আমারই সুবাসিনী ! কণ্ঠে তোমার কথার মালা সাজাও যখন সুর হয়ে তা বাজে আমার কানে তুমি যে আমারই সুরের বীণা। আর তাই তো সে মালা আমি পরি, আমার গলে। ওগো ! তুমি যে আমার প্রণয়ী। আর যখন কেবল তোমাকেই দেখি তখন মনে হয় এ যে আমার অপত্যের জননী ! হ্যাঁ, তুমি যে আমার অপত্যেরই জননী।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।