যখন আমার দু'চোখ থাকে বন্ধ আমি যেন থাকি অনেকটাই অন্ধ ঠিক তখনই তুই আসিস জানতে পারি, তুই নাকি আমাকেই ভালোবাসিস; চোখ মেলে খুঁজি তোকে আবেশ, ঘোর অথবা কোন ঝোঁকে দেখি আমার টেবিলে তুই বসে আছিস, ঘুমন্ত আমার ছবি আঁকছিস; চমকে উঠিস আমাকে দেখে ছুটে আসিস ফেলে সবকিছু রেখে কানে বেজে ওঠে তোর হাসিটা মিষ্টি, আমার ঘরে ঝড়ে সুমধুর বৃষ্টি।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।