চিন্তাগুলো অধিকাংশ ভেতরে কুহোরে আড়ালে মনে অজানায় অজ্ঞাত
মেঘেগুলোর অধিকাংশ হারিয়ে যায় দিগন্তের ঐ সীমাহীন সীমানায়।
প্রকাশ কম আর ভাবনা রাশি রাশি, প্রকাশের সাথে ভাবনা মেলে না,
মেলেনা বর্ষা ঘিরে উভমুখী সব আশা ভরসা সমাজে এইসব মানবের।
বর্ষা নিয়ে পদ্য শুরু, বর্ষা হলো গল্প, উপন্যাসের পাতায় পাতায় বর্ষা,
বর্ষা ভালবাসার চাদর, বর্ষা মুখর রাতের আদর, বর্ষায় শীতল সুখ ,
বর্ষার মাঝে সবুজের গান আবার বর্ষাই বন্যা কাদায় দেয় বড্ড দুখ।
বর্ষা হলো মিলনসেতু শীত গরমের মাঝে, বর্ষাকালে যখন তখন ছেদ
পড়ে সব কাজে। বর্ষা সিক্ত হাসির কাল, আজ কয়জনা আর হাসে ?
বর্ষা আসে, ঐ বর্ষা যায়
সময় আপন বৈঠা বায়
বর্ষায় বিলে ডোবে ধান
ঝিলে জলে মাছে প্রাণ।
বৃষ্টি পড়ে সন্ধ্যা সকাল
সূর্য উদয় বড্ড নাকাল
হারিয়ে যায় রৌদ্র তেজ
আকাশে রংধনুর লেজ।
রাস্তা-ঘাটে জমেছে জল
কষ্ট দেয়ার এইতো ছল
রাস্তা সব আজ মৃত্যুপুরী
রিকশা উল্টায় ভুরিভুরি।
গাছ-গাছালির হাহাকার
বৃষ্টির আগেই বন সাবার
বিল ডোবে, খাল ডোবে
মৎস পোনাও লুট হবে।
বর্ষা যায়, ঐ বর্ষা আসে
নদী পানি দেয়না চাষে
বাঁধ খুললে ঐ ঢল ধায়
নদীর পানি তাও শুকায়।
বর্ষা ঋতু স্বপ্ন ঋতু, ঐতিহ্য এককালের, সেকাল যে হারিয়ে গেছে
নদীর বুকে অগণ্য চর বর্ষায় মুখ লুকায়, কিন্তু ভেবোনা মরে গেছে;
চারদিকের অঘটনার ঘনঘটা, স্যাঁতস্যাঁতে খবরের কাগজে মাতম।
অথচ ঘরে বসে খিঁচুড়ী, টিনের চালের টুপটুপ শব্দ ছন্দ, মানুষেরা
আজ বড্ড মন্দ - স্বার্থ ছাড়া কিছুই ভালবাসেনা, তা তো জানোই!
মেঘগুলো আজকাল বর্ষায় কেবল বৃষ্টিই ঝরায়, সুখের ধারা কই?
মেঘও জটিল, জটিল ভাবনা মন; বর্ষা ছিল সুখের, এখন কেমন?
চিন্তা প্রক্রিয়া জটিল, প্রকাশ প্রক্রিয়া সরল কিংবা যৌগিকই বটে ;
মেঘ প্রক্রিয়া জটিল বেশ, বৃষ্টির ধারাও সরল বা যৌগিকেই ঘটে।
০১ ফেব্রুয়ারী - ২০১১
গল্প/কবিতা:
৭৮ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জুন,২০২৬