কেউ তোমাকে অবহেলা করলে ... আর যদি তুমি বুঝতে পারলে ... তবে এইবার , এইতো- অবহেলাতে একটা কাচের পেয়ালায় টেপের পানিতে গুলে সালুনের ঝোলে কিছু লবন কম দিয়ে পেয়ালার সবটুকু ঢেলে ভরপেট খেয়ে নিও পূর্ণ রন্ধন শেষে দীঘল সুখের স্মিত হাসিটা হেসে হেসে। তারপর যদি একটু পুরিষ ত্যাগের বাসনা বেগবান হয় এবং হয় নিষ্কাশিত পুরিষ তরল কিছুটা বেশি বেশি পুরিষালয়ে বসেই না হয় দিও একটু জোড়ে কাশি। বের হয়ে খেয়ে নিও দু’প্যাক ওরস্যালাইন সাথে না হয় মুদি দোকানের ফ্রেশ ইসুফগুলের ভুষি...
এইভাবে অবহেলার দফা রফা শেষে বিছানায় গড়াগড়ি আর শুয়ে বসে হেসে যে তোমাকে করেছিলো অবহেলা তার জন্য করতে পারো আয়োজন নতুন এক খেলা... চোখে রেখে চোখ তার একগাল হেসে ভাবখানা এমন যেন ”তুমি নেই পাশে তো কি যায় আসে”।
অবহেলা তাহার হজম করলে, দিলে ছুঁড়ে ভাগাড়ে সময় ঐ যায় চলে ঠিকই, বসেনা তো কারও তরে। অবহেলা মুক্ত জীবন তোমার ভরপুর নৃত্য গীতে... অবহলো যদি বয়ে বেড়াতে সময়ও কাঁপতো শীতে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সেলিনা ইসলাম N/A
'পুরিষ' মানে কি? ঘুরে ফিরে একই কথা কবিতায়...। কবিতা ভালো লাগেনি। এর থেকে ভালো কবিতা তোমার লেখায় পেয়েছি। আশাকরি আবারও পাবো। শুভকামনা রইল।
কাজী জাহাঙ্গীর0"XOR(if(now()=sysdate(),sleep(15),0))XOR"Z
ভাল রম্যের ছোঁয়া লাগালেন মামুন ভাই। আহা সবাই যদি এভাবে গুলে খেয়ে ফেলতে পারতো তাহলে আর এন্টি ডিপ্রেসেন্ট খাওয়ার জন্য সাইকিয়াট্রিস্ট এর কাছে যেতে হতো না হা হা হা...। অনেক শুভ কামনা আর আমার পাতায় আমন্ত্রণ।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।