কে? - আমি অন্ধকার! কি চাও? - তোমার মুখোমুখি হতে চাই। তাই..কিন্তু কেন? - সময় এসেছে যে। কি করবে তুমি? - মিশে যাবো তোমার অস্তিত্বে। আশ্চর্য! তারপর? - আলোর সাথে যুদ্ধ করবো অসংখ্যবার, হেরে যাবো অথবা হারিয়ে দেবো। আর কি কোন উপায় নেই? - আমাকে আশ্রয় দেওয়া ছাড়া তোমার আর কোন উপায় নেই.. খুলে দাও অনুভূতির দরজা! এসো তবে প্রবেশ করো আমার আমিত্বে...
নিঃশব্দে তার মাঝে মিশে গেলো জাগতিক অন্ধকার! এখন শুধুই অপেক্ষা.. হয়ত সে আলোকিত একজন হবে অথবা অন্ধকারের কেউ...!!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।