বর্ষার জলে ভিজতে গিয়ে মনে মনে মেঘ হয়ে যাই, দূর্বোধ্য নগরীর জানালায় চোখ ভিজিয়ে বর্ষা দেখি.. তবু এই আমার একচিলতে পৃথিবী-এখানেই মন হারাই, একহাতে বৃষ্টিকদম-আরেক হাত নীলচে জলে রাখি..।
মনে পড়ে অনেক আগে আমার হাতে শ্রাবণের ফুল, মেঘলা বাতাসে মাটির গন্ধ- আমি বর্ষার অপেক্ষায়.. ঝড়ের মেঘে দুষ্ট প্রজাপতির মত উড়ছে খোলা চুল, অনন্তকাল যেন বসে থাকা সেই প্রিয় দোলনায়...।
পুরোনো সেই দিনের মত এখনো আমি বর্ষা ভালবাসি, ব্যস্ততাকে দেই অবসর আকাশভাঙ্গা জলের ডাকে.. বর্ষা যেন শিশিরকণা- ঘাসফুল আমি ফিরে ফিরে আসি, হৃদয় আমার ঘুরেফিরে অনেক অনেক আগের ছবি আঁকে...॥
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Muhammad Fazlul Amin Shohag
পুরোনো সেই দিনের মত এখনো
আমি বর্ষা ভালবাসি,
ব্যস্ততাকে দেই অবসর আকাশভাঙ্গা জলের ডাকে..
বর্ষা যেন শিশিরকণা- ঘাসফুল আমি ফিরে ফিরে আসি,
হৃদয় আমার ঘুরেফিরে অনেক অনেক আগের ছবি আঁকে...॥হৃদয় ছুয়ে গেল কবিতা। অসাধারন আপনার অনুভুতি..
মিজানুর রহমান রানা
বর্ষা যেন শিশিরকণা- ঘাসফুল আমি ফিরে ফিরে আসি,
হৃদয় আমার ঘুরেফিরে অনেক অনেক আগের ছবি আঁকে..-------- ভালো লিখেছেন, Onek শুভকামনা রইলো
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।