সেদিন মেঘলা দিনে রিকশায় আমরা দুজনে.. এলোমেলো প্রেমের গল্প তখন আর তারপর নিস্তব্ধতায় কথোপকথন.. তোমার ঠোটের উত্তপ্ত স্পর্শ বাইরে নির্বিকার এড়িয়ে গেলেও হৃদয়ে তখন অসহ্য আলোড়ন! শরীরের রূপকথা আমি কল্পনায় যেমনই ভাবি না কেন, বাস্তবতায় তোমার কাছে গেলেই সবকিছু শিহরিত অচেনা বিভ্রম যেন... ভালোবাসা মানে আমাদের নিজস্ব আঁধার, তুমি ছুঁয়ে দিতেই আমি কাচের মতন ভেঙ্গে চুরমার! অন্যরকম এক আলোয় সহস্র টুকরো হয়ে ভাবতে থাকি এখনই সময় আঁধারে হারিয়ে যাবার.....
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।