সময়ের করাত হৃদয় কাটে যেন চৈত্রের মাঠ অসময়ে রৌদ্রের ঝাজ খাই নিঃসঙ্গ জানালায় অশানত্দ ঘুঘু কেঁদে ফেরে ডুমুরের ডালে সন্দেহের চাবুক পিঠে নিয়ে ফিরে যায় কর্তার নিঃশ্বাস তবুও তোমার সময় হয় না। কোন আকাশের কোন ঠিকানায় তোমার আবাস মেলে না সন্ধান মেঘের পাহাড় ঘামার খবর দেয় না কোন চ্যানেল কোথায় বলো কোন অচিনলোকে তুমি দিনমান ঝরো একবার নেমে এসো এ পোড়া চোখে দু চোখের জলে ভিজিয়ে দেখি ফলাতে পারি কিনা নতুন ফসল
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মনির মুকুল
যে সমস্ত লেখার জন্য আমার মনটা কেঁদে ফেরে এই লেখাটা সেই কাতারে। কত সুন্দর একটি লেখা অথচ পাঠকের নজর না পড়ার কারণে সঠিক সম্মান পাবে না। ২৫-এ ঢোকার সম্ভাবনাও কম। তবু বলবো লিখুন, মানীর মান হবেই।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।