ধুম পরেছে ধুম পরেছে বাংলার পানে ধুম পরেছে ইচ্ছে মত রং মাখা মাখি হচ্ছে নববর্ষের শুভ কলি ফুটছে। শহর বন্দর সব খানেতে আতস বাতি ফুটছে আমির সাধু সবাই আজ পান্তা ভাত খাচ্ছে। ছোট বড় সবার মুখে রং বেরঙ্গের হাসি প্রভাত হাতে বাজছে যেন নববর্ষের বাঁশি। যাদের ছিল দেনা পাওনা করল সমাপনী আজকের দিনে হালখাতা করবে এটা জানি। সারা বছরের মত গ্লানি সব ভুলে যাবে আজকের দিন হাসি মুখে বরন করে নিবে। খুশির তালে উন্মাদ হয়ে করছে নাচা নাচি সবাই দেখে অবাক হচ্ছে অনুষ্ঠান সূচি। দিন ব্যাপী হবে যেন আনন্দের মেলা ভিন দেশি হতে আসছে যেন উল্লাসের ভেলা। সেই ভেলা নহর তালে চলছে দুলে দুলে খুশির সুর বাজায় যেন নববর্ষের ঢোলে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সূর্য N/A
(ইচ্ছে মত রং মাখা মাখি হচ্ছে
নববর্ষের শুভ কলি ফুটছে।) প্রথম দিককার এই লাইনগুলো অন্যগুলোর সাথে তাল মিলিয়ে পড়া যায়নি। তুমিতো গত দুটো এবং এই সংখ্যায়ও ৫টি করে লেখা দিয়েছ। একটা অনুরোধ করব প্রয়োজনে ১-২টা লেখা দাও এবং চেষ্টা করো যেন পাঠকের প্রাণ ছুয়ে যায়। তোমার জন্য অনেক শুভ কামনা থাকলো।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।