কাশফুলের নরম ছোঁয়ায় এত মায়া আজও এই বেলায় ছুয়ে দিতে ইচ্ছে হয় শরৎএর আকাশের মত পবিত্র হোক সব অন্ধ সন্দেহ আমার সরলতায় সব সন্দেহ ভীর করে অন্তজগৎ পরতে পরতে পারিনা কিছুতেই এড়াতে ।
ভাবনাগুলো কেন যেন ছকে আঁকা অনেকটাই জ্যামিতিক অনেক মেপে মেপে মেলাতে চাই জীবনের দৈর্ঘ্য–প্রস্থ । ভালোবাসার আভিধানিক শব্দগুলো যেন সরল রেখার মত সহজ হয় যেন সেখানে বিন্দু না থাকে ।
তারপর সন্ধ্যের কাঁচা আঁধারে মায়াবী ছল ছল চোখে জ্বালিয়ে দিব জ্বলন্ত আমি আমাকে । একটি দিন না হয় এলোমেলো ভাবনায় কেটে যাবে “আমি আমার নই’’ যদিও আজ এই বেলায় ওদের দেখা নেই যদিও জানে দেখা করার প্রবল ইচ্ছে ছিল মুখ ফুটে বলেনি । জানে একাকী কেটে যাবে আজ সারাটা দিন ।
অনেক বেশি মিস করলে ছুটে যাব ঐ নিঃশ্বাসের টানে অন্ধ গালিচার পথে তারপর মন খারাপের সাথে আড়ি ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।