প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
শহুরে শীত
শীত (জানুয়ারী ২০১২)
তানিম ইশতিয়াক
২৭
0
১৬১
পল্লী ছেড়ে এই শহরে থাকি একা,
শীতের আসল রূপ এখানে যায় না দেখা।
ভোরটা কভূ হয়না হেথা শিউলি ঝরা,
ঘাসের ডগায় মুক্তোদানা শিশির ভরা।
কুয়াশার ঐ চাদর যেন কেউ ফেড়েছে,
পাখ পাখালীর কন্ঠ থেকে গীত কেড়েছে;
দালান দিছে হিমেল হাওয়ায় পথটা কেটে,
শৈত্য ঠাণ্ডা রয় লুকিয়ে লেপ জ্যাকেটে।
সারাদিনেও সূর্যটাকে যায় না দেখা
গায় লাগে না কোমল মধুর আলোর রেখা।
শহর হলো খেজুর গাছের বড্ড আকাল
খেজুর গুড় আর রসের পিঠা ছদ্ম মাকাল ।
কুটুম পাখি আসে না তো এই শহরে,
বসে না তো গাছের ডালে খাল নহরে।
কারণ শুধু দালান কোঠায় ভর্তি শহর
নেই এখানে বন বনানী নৌকা বহর।
এই শহরে কষ্টে থাকে বস্তিবাসী,
শীত এলে হায় যায় ফুরিয়ে মুখের হাসি।
তাদের মরা নদে ওঠে দুঃখ লহর
শীতটা যেন বস্তিবাসীর মস্ত কহর ।
০
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আরো মন্তব্য দেখুন (
২৭
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
এস, এম, ফজলুল হাসান N/A
তৌহিদ উল্লাহ শাকিল : আগামী ১৭ ই ফ্রেব্রুয়ারী গল্প কবিতার বর্ষপূর্তি অনুষ্ঠানে সম্পৃক্ত হওয়ার লক্ষ্যে একটি ইভেন্টের আয়োজন করেছি । যেহুতু নেট ছড়া সম্ভব নয় তাই নেটের মাধ্যেমে করছি ।গল্প কবিতায় প্রকাশিত আপনি আপনার সেরা লেখাটি এখুনি পাঠিয়ে দিন এই লিঙ্কে [
http://www.golpokobita.com/messages/compose/to/7161
] । সময় অনেক কম . সকল বন্ধুকে বলছি আর দেরী করবেন না | শেষ তারিখ : ২-২-২০১২ |
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৯ জানুয়ারী, ২০১২
রনীল
সুন্দর...
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৮ জানুয়ারী, ২০১২
সেলিনা ইসলাম N/A
বেশ ভাল লাগল কবিতা
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৮ জানুয়ারী, ২০১২
amar ami
ছন্দময় শীত....ভালই লিখেছেন
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৮ জানুয়ারী, ২০১২
রোদের ছায়া (select 198766*667891 from DUAL)
বেশ লিখেছ , ভালো লাগলো কবিতা/
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৫ জানুয়ারী, ২০১২
নিলাঞ্জনা নীল
সুন্দর.....
ভালো লেগেছে
ভালো লাগেনি
১২ জানুয়ারী, ২০১২
junaidal
শীতটা যেন বস্তিবাসীর মস্ত কহর । আপনার কবিতায় বেশ আরবী শব্দের সমাগম। ভাল লাগল। ধন্যবাদ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৮ জানুয়ারী, ২০১২
F.I. JEWEL N/A
# লেখার চেষ্টা বেশ ভালো । কবিতাকে আরো বেশী গভীর ও ঘন করার চেষ্টা করা উচিৎ ।।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৭ জানুয়ারী, ২০১২
মাহ্ফুজা নাহার তুলি
দারুন......অসাধারণ.....ভালো লাগলো...
ভালো লেগেছে
ভালো লাগেনি
৭ জানুয়ারী, ২০১২
Lutful Bari Panna
অনেক সুন্দর- তানিম।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৭ জানুয়ারী, ২০১২
আরো মন্তব্য দেখুন (
২৭
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
১২ জুন - ২০১১
গল্প/কবিতা: ৭ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"রহস্য”
কবিতার বিষয়
"রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ মার্চ,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী