দায়ী কে?

ক্ষুধা (সেপ্টেম্বর ২০১১)

মোহাম্মদ আকতার উজ জামান (মুন্না)
  • ৬৬
  • 0
  • ১৩৪
ক্ষুধার জ্বালায় মরছে মানুষ
ক্ষুধায় করছে হাহাকার,
এর জন্য দায়ী কি ঐ
৭১’এর রাজাকার?

কথা দেয়ার পরও আজ
দ্রব্যমূল্যের বাড়ছে দাম,
গরিবরা আছে না খেয়ে
মধ্যবিত্তের ঝরছে ঘাম।

মজুতদারে দেশ ভরেছে
পন্য সব আজ গুদামে,
মানুষ আছে ভীষণ কষ্টে
মজুতদাররা আরামে।

চাষীরা পায় না ন্যায্যমূল্য
বাড়ছে তবু পণ্যের রেট,
দালালরা সব এক হয়েছে
তৈরী করছে সিন্ডিকেট।

আজব দেশের আজব মানুষ
আজব ভাবে করছি বাস,
শুল্ক না দিয়ে,কর ফাঁকি দিয়ে
দেশের করছি সর্বনাশ।

এর জন্য দায়ী কে
সরকার না কি আমরাই,
ক্ষুধার জ্বালায় মানুষ আজ
নিজের হাত কামড়ায়।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোহাম্মদ আকতার উজ জামান (মুন্না) ধন্যবাদ সকলকে কবিতাটে পরার জন্য...
ভালো লাগেনি ২৪ সেপ্টেম্বর, ২০১১
ফজলুল হাসান ভালো লাগলো কবিতাটি , দেশকে নিয়ে অনেক চিন্তা আপনার | ধন্যবাদ |
ভালো লাগেনি ২৪ সেপ্টেম্বর, ২০১১
মোহাম্মদ আকতার উজ জামান (মুন্না) বিন আরফান ভাই, আপনি এর ধারা কি বলতে চেয়েছেন বুঝলাম না?
ভালো লাগেনি ২৩ সেপ্টেম্বর, ২০১১
বিন আরফান. N/A ক্ষুধার জ্বালায় মরছে মানুষ ক্ষুধায় করছে হাহাকার, এর জন্য দায়ী কি ঐ ৭১’এর রাজাকার? = হা হা হা. Lover মুন্না , আরো ভাবো.
Lutful Bari Panna তুমি করেই বলছি, অনেক ছোট হবে বয়সে। তোমার ছন্দজ্ঞান বেশ ভাল। বিষয় সিলেকশনও চমৎকার। তবু আরো চর্চা করতে হবে পারফেকশন আনতে। লেখাটা ভাল তবে আরো ভাল হতে পারত।
পন্ডিত মাহী বেশ লাগলো... তবে আরো চেষ্টার প্রয়োজন।
সুলতানা জাফরিন পিংকি এর জন্য দায়ী কে সরকার না কি আমরাই, ক্ষুধার জ্বালায় মানুষ আজ নিজের হাত কামড়ায়।.....খুব ভালো।

০৪ জুন - ২০১১ গল্প/কবিতা: ১০ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী