একুশের রণতুর্য

২১শে ফেব্রুয়ারী (ফেব্রুয়ারী ২০১২)

সোহেল সামি
  • ২৪
  • ১৯০
একুশ আমার প্রথম বুলি মা,মা ,বলে ডাকি,
একুশ আমার বর্ণমালা, মুক্ত হস্তে আঁকি ।
একুশ আমার নজরুলের “উন্নত মম শির”
একুশ আমার জিঞ্জির ভাঙ্গা অকুতোভয় বীর।

একুশ আমার রক্তে সিক্ত পিচ ডালা রাজপথ,
একুশ আমার রফিক,জব্বার,সালাম,বরকত।
একুশ আমার প্রতিবাদী,হাতে উদ্যত খঞ্জর,
একুশ আমার রক্তস্রোতে বয়ে যাওয়া নির্ঝর।

একুশ আমার মুক্তির মহামন্ত্রে জাগরণী গান,
একুশ আমার শিরায় শিরায় রক্ত বিন্দুর প্রাণ।
একুশ আমার বাঙ্গালীর খুনে রক্ত-সরোবর,
একুশ আমার অপ্রতিরোধ্য প্রতিবাদের ঝড়।

একুশ আমার রক্তে রঞ্জিত প্রাণের ভাষা,
একুশ আমার ফেব্রুয়ারির রক্তিম ঊষা ।
একুশ আমার ভাষার দাবীতে রক্তাক্ত সংগ্রাম,
একুশ আমার শোণিতে স্নাত নব অভিধান ।

একুশ আমার উদ্দীপ্ত চেতনায় জেগে উঠা স্বাধীনতা,
একুশ আমার আপ্লুত রক্তে অনবদ্য কবিতা ।
একুশ আমার জাগ্রত শহীদ মিনার ,
সন্তানহারা মায়ের নয়নের জলে ।
আজ একুশ আমার পেয়েছে সম্মান ,
বিজয়মাল্য আজ শোভিত তাদের গলে ।



আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
তৌহিদ উল্লাহ শাকিল N/A একুশ আমার রক্তে রঞ্জিত প্রাণের ভাষা, একুশ আমার ফেব্রুয়ারির রক্তিম ঊষা ।ভালো লাগলো আপনার কবিতাটি
শাকিল ভাই ....ধন্যবাদ আপনাকে
নিলাঞ্জনা নীল একুশের ভুমিলা সুন্দর ফুটে উঠলো আপনার কবিতায়........
সূর্য N/A সুন্দর কবিতা। অনেক ভাল লাগা রইল........☼
অনেক দেরীতে আসলেও অনেক ধন্যবাদ আপনাকে ..সূর্য ভাই
ঝরা অনেক ভালো লিখেছেন
জালাল উদ্দিন মুহম্মদ একুশ আমার বাঙ্গালীর খুনে রক্ত-সরোবর,/ একুশ আমার অপ্রতিরোধ্য প্রতিবাদের ঝড়।// --------অনেক অনেক ভালোলাগা ও শুভেচ্ছা।
Shahnaj Akter N/A এখুশ নিয়ে এত ভাবনা ,, বাব্বা খুব সুন্দর |
খন্দকার আনিসুর রহমান জ্যোতি একুশ আমার রক্তে রঞ্জিত প্রাণের ভাষা, একুশ আমার ফেব্রুয়ারির রক্তিম ঊষা । একুশ আমার ভাষার দাবীতে রক্তাক্ত সংগ্রাম, একুশ আমার শোণিতে স্নাত নব অভিধান । // odvut sundor kobita.sohel sami apnake osesh dhonnobad.........
অনেক অনেক থাঙ্কস.....আপনাকে
সালেহ মাহমুদ খুবই সুন্দর ছন্দোময় কবিতা।
Lutful Bari Panna অনেক সুন্দর একটা কবিতা...
পান্না ভাই ...কমেন্টের জন্য অনেক ধন্যবাদ।

০২ জুন - ২০১১ গল্প/কবিতা: ৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী