প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
আবার ফিরছি...বহুদিন পরে।
গ্রাম-বাংলা (নভেম্বর ২০১১)
চৌধুরী ফাহাদ
৩৫
0
৯২
বহুদিনের পরে, পুরনো পথের ধারে,
আবার ফিরছি...
স্মৃতিদের সঙ্গী করে।
স্মৃতির ডাইরি হাতে, ভীরু হৃদয়ের সাথে,
আবার ফিরছি...
ফেরারি সময়ের পথে।
সেই চেনা পথ, সেই প্রিয় ছায়া বট,
আবার ফিরছি...
আবেগ জড়ানো তট।
চেনা সব মুখ,আপনারে বিলানো বুক,
আবার পাচ্ছি...
নির্মোহ হাসির সুখ।
সেই দুরন্ত শৈশব, অবারিত উৎসব,
আবার শুনছি...
বাধাহীন কলরব।
টলটলে পদ্ম সরোবর, শিন্ন পাতার ঘর,
আবার দেখছি...
দৃষ্টি বিমুগ্ধতার বাসর।
রাখালিয়া মেঠো সুর, হিম ছোঁয়া রোদ্দুর,
আবার দেখছি...
নবান্নের সোনা মাখা ভোর।
শাপলা রাঙানো ঘাট, জল থই থই মাঠ,
আবার মাখছি...
কাদা মাটির উৎপাত।
বাঁধা জন্ম বন্ধনে, জড়ানো হাসি ক্রন্দনে,
আবার ফিরছি...
অভেদ্য নাড়ীর টানে।
সবুজ শ্যমলিমায়, সোঁদা গন্ধের মায়ায়,
আবার ফিরছি...
আমার জন্ম গরিমায়।
০
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আরো মন্তব্য দেখুন (
৩৫
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
আবু ওয়াফা মোঃ মুফতি
চমত্কার!
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৭ নভেম্বর, ২০১১
রুবিনা আলী
খুব সুন্দর......
ভালো লেগেছে
ভালো লাগেনি
৫ ঘণ্টা আগে
রোদের ছায়া (select 198766*667891 from DUAL)
ফিরে আসা তো দারুন হলো/
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৩ নভেম্বর, ২০১১
Md. Akhteruzzaman N/A
খুব সুন্দর ফিরে আসা| অনেক অনেক শুভেচ্ছা রইলো.....
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৩ নভেম্বর, ২০১১
মিজানুর রহমান রানা
সেই দুরন্ত শৈশব, অবারিত উৎসব, আবার শুনছি... বাধাহীন কলরব। টলটলে পদ্ম সরোবর, শিন্ন পাতার ঘর, আবার দেখছি... দৃষ্টি বিমুগ্ধতার বাসর।-----------------বেশ সহজ-সরল ভাষায় রচিত। কবিকে ধন্যবাদ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৮ নভেম্বর, ২০১১
তানভীর আহমেদ
খুবই ছন্দোবন্ধ এবং অলংকরণ সমৃদ্ধ কবিতা। এমন আরো লিখবেন আশা করি। শুভকামনা ফাহাদ ভাই।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৭ নভেম্বর, ২০১১
রোদেলা শিশির (লাইজু মনি )
................, শাপলা ফোটা পুকুরঘাট ,জল থৈ থৈ মাঠ , কচি ঘাসের দুলদুলানি , দেখতে পাওয়া পথিকের অনুভুতির রং কেমন হয় ............. ? নিশ্চই শৈশবসিক্ত স্মৃতির খেয়ায় স্বপ্নভ্রমণের মত ! তাই কি ....?
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৫ নভেম্বর, ২০১১
শেখ একেএম জাকারিয়া
বহুদিনের পরে, পুরনো পথের ধারে, আবার ফিরছি... স্মৃতিদের সঙ্গী করে।দারুন লিখেছেন।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৪ নভেম্বর, ২০১১
নিলাঞ্জনা নীল
অসাধারণ............ দারুন হয়েছে.......
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৩ নভেম্বর, ২০১১
ওয়াছিম
কিছুটা কেমন জানি লাগলো বুঝাই তে পাররাম না.............
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৩ নভেম্বর, ২০১১
আরো মন্তব্য দেখুন (
৩৫
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
৩১ মে - ২০১১
গল্প/কবিতা: ৭ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"স্বাধীনতা”
কবিতার বিষয়
"স্বাধীনতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ ফেব্রুয়ারী,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী