আমার একটু ও ভাল লাগে না একটুও ভাল লাগে না-তোমার এমন নিজেকে উজাড় করে দেয়া। যদিও এটা গ্লোবাইলাইজেশন যুগ সবকিছুই স্বাভাবিক। তবু আমি প্রচন্ড হিংসুক। যদিও আমরা জেনারেশন নেক্সট তবু আমি ভীষণ কনজারেভটিভ। আমার একটুও ভাল লাগে না বরং ভীষণ হিংসা হয়-যখন দেখি ঠিক আমার সাথে যেমন ঠিক তেমন করেই কথা বলো অন্যের সাথে- পাশাপাশি হাঁটো ফুটপাত ধরে আমি একটুও সহ্য করতে পারি না। আমি তোমাকে চাই জানি তুমি আমার- দরকার নেই জানার-তুমি কার কলিগ-কার বন্ধু কার কন্যা- কার বোন- শুধু জানি তুমি আমার-একান্ত আপন।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
জসীম উদ্দীন মুহম্মদ
ঠিক আমার সাথে যেমন ঠিক তেমন করেই
কথা বলো অন্যের সাথে-
পাশাপাশি হাঁটো ফুটপাত ধরে
আমি একটুও সহ্য করতে পারি না। ------ ভাল লাগলো ভাই । সুন্দর ভাবনা ।
নাইম ইসলাম
অকপটে সাফ সাফ কথা, জড়তা নেই, সংকোচ নেই, দ্বিধা নেই, ভয় নেই - আমি বলব দুঃসাহসিক কবিতা।
ঐশী ও তানির সাথে আমি একটু যুক্তু করতে চাই তা হলো-আপনার লেখার স্রোতটা ভিন্ন। অনেক ভালো লাগলো সোহেল।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।