প্যাঁচাল

শাড়ী (সেপ্টেম্বর ২০১২)

সোহেল মাহরুফ
  • ৪৫
  • ২
  • ১৩৩
তোমাতে আর তুমিতে আজ ভীষণ তফাৎ
মাঝখানে ব্যবধান দিন আর রাত।
তোমাকে এখনও লাগে ভাল
লাল জামা- নীল শাড়ীতে;
তোমাকে এখনও লাগে ভাল
বোশেখের প্রথম প্রভাতে;
তোমাকে এখনও লাগে ভাল
প্রাণখোলা উচ্ছল হাসিতে;
তোমাকে এখনও লাগে ভাল
ঠোঁট বাঁকিয়ে কথা বলাতে।
তবু, সেই তুমিকে পাই না খুঁজে
পার্কে থিয়েটারে- মিষ্টি আলাপে;
তবু, সেই তুমিকে পাই না খুঁজে
অপেক্ষারত বাসস্টপে।
দূর থেকে শুধু দেখি তোমাকে
লাল জামা- নীল শাড়ীতে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
জাকিয়া জেসমিন যূথী রোম্যান্টিক ভাবনার চমৎকার কবিতাটি ভালো লাগলো। শুভকামনা রইলো।
ধন্যবাদ। চমৎকার মন্তব্যের জন্য।
ওবাইদুল হক তোমাকে এখনও লাগে ভাল লাল জামা- নীল শাড়ীতে; তোমাকে এখনও লাগে ভাল বোশেখের প্রথম প্রভাতে; তোমাকে এখনও লাগে ভাল অসাধারণ আপনার কবিতা মুগ্ধ হয়ে পড়লাম । তবে লাগে ভাল না দিয়ে ভাল লাগে দিলে আরো ভাল হত মনে হয় । বাকি অসাধারন শুভকামনা রইল ।
ধন্যবাদ। অনেকদিন পরে আমার কবিতায় আপনাকে পেয়ে ভাল লাগলো।
রি হোসাইন লাল জামা- নীল শাড়ীতে। .....??? বিষয়টা বোধগম্য হলো না ..... যা হোক মোটামুটি ভালো কবিতা ....
রবিউল ই রুবেন সুন্দর কবিতা । ভালো লাগল।
ধন্যবাদ। ভাল লাগলো মন্তব্য পেয়ে।
আহমেদ সাবের কবিতা পড়তে পড়তে মনে হয় একটা গান শুনলাম। গীটারের শব্দ তরঙ্গ এখনো কানে বাজছে। দারুণ। প্রথম লাইনে "তোমাতে আর তুমিতে" না লিখে শুধু "তোমাতে তুমিতে" মনে হয় লেখা যেত।
ধন্যবাদ। চমৎকার মন্তব্যের জন্য।
golpo প্যাঁচাল নয় ভাই ,সত্যি সত্যি এমন হয়েছে, হচ্ছে, হবে ।শুভেচ্ছা ।
ধন্যবাদ। অনেক শূভ কামনা।
রোদের ছায়া (select 198766*667891 from DUAL) কবিতার আবেগ মন ছুয়ে গেল , '' তোমাতে আর তুমিতে আজ ভীষণ তফাৎ '' খুব সুচিন্তিত কথা .........তবে কবিতার নামটি কিন্তু অন্য কিছু হলে আরো মানানসই হত বলে আমি মনে করি ....
ধন্যবাদ। আসলে এটা অনেক আগের লেখা। কলেজ জীবনের। তখনই নামটা এমন ছিল। নুতন করে আর ভাবার অবকাশ হয়নি।
মিলন বনিক তবু জেগে থাক প্রেম প্রতি প্রাতে...লাল জামা আর নীল শাড়ীতে। খুব ভালো লাগলো সোহেল ভাই...শুভ কামনা...
ধন্যবাদ। সুন্দর মন্তব্য দিয়ে অনুপ্রাণিত করার জন্য।

২৫ মে - ২০১১ গল্প/কবিতা: ৩০ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী