প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
শহরবন্দী
সবুজ (জুলাই ২০১২)
সোহেল মাহরুফ
৪৩
২
১৪০
সেদিন শুনেছি নদীর ধারের
গাছটা ফেলেছে কেটে
সেখানে নাকি উঠেছে দালান
সিরামিকের ইটে।
খেয়া ঘাটটা এখন নাকি
হয়েছে নদী বন্দর
খেয়া নৌকার বদলে সেথায়
জাহাজ ফেলে নোঙ্গর।
ঘাসে ঢাকা বেরীবাঁধ নাকি
হয়েছে এখন পাকা
সবুজ ঘাস মাড়িয়ে যায়
বাস ট্রাকের চাকা।
গাঁয়ের পাশের বনটা উজাড়
জ্বলছে ইটের ভাটা
বাড়ছে মানুষ কমছে সবুজ
বাড়ছে দালানকোঠা।
কালো ধোঁয়া কালো থাবায়
ঢেকেছে গ্রামখানা
কোথায় কোথায় কোথায় তবে
সবুজ ঠিকানা?
সকাল বিকাল যান্ত্রিকতা
একঘেঁয়েমি মনে
এসব থেকে বাঁচবো বলেই
ছুটেছি গাঁয়ের পানে।
আজ কোথায় কোথায় কোথায় যাবো
কোথায় ঠিকানা
ডাইনে তাকাই- বাঁয়ে তাকাই
শহর ছাড়ে না।
সবুজ মাটি- সবুজ গ্রাম
কাব্যে শুধু পাই
এদিকে তাকাই- সেদিকে তাকাই
সবুজ কোথাও নাই।
২
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আরো মন্তব্য দেখুন (
৪৩
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
F.I. JEWEL N/A
# বাস্তব অবস্থা তুলে ধরে সুন্দর কবিতা ।।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৮ জুলাই, ২০১২
সোহেল মাহরুফ
ধন্যবাদ JEWEL ভাই।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৮ জুলাই, ২০১২
পন্ডিত মাহী
ভালো লিখেছেন।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৭ জুলাই, ২০১২
সোহেল মাহরুফ
ধন্যবাদ। ভাল লাগলো মন্তব্য পেয়ে।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৭ জুলাই, ২০১২
খন্দকার নাহিদ হোসেন
সোহেল ভাই, পুরো কবিতাই অন্ত্যমিল মাখানো...। তো ভালো লাগলো। তবে দু'একজাগায় আপনি ছন্দ এনেছেন আর সেখানে পড়তে যেয়ে বড় তৃপ্তি পেয়েছি...। যেমন- "গাঁয়ের পাশের বনটা উজাড়/জ্বলছে ইটের ভাটা/বাড়ছে মানুষ কমছে সবুজ/বাড়ছে দালানকোঠা।" তো পুরো কবিতায় ছন্দ থাকলে কি এমন হতো?
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৭ জুলাই, ২০১২
সোহেল মাহরুফ
ধন্যবাদ। চমৎকার বিশ্লেষনাত্মক মন্তব্যের জন্য।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৭ জুলাই, ২০১২
Sisir kumar gain
সুন্দর কবিতা ভাই ।ভাল লাগল।শুভ কামনা ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৬ জুলাই, ২০১২
সোহেল মাহরুফ
ধন্যবাদ Sisir ভাই। ভাল লাগলো মন্তব্য পেয়ে।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৭ জুলাই, ২০১২
মামুন ম. আজিজ
hfছন্দে ছন্দে হাহাকার কথা মালা
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৬ জুলাই, ২০১২
সোহেল মাহরুফ
ধন্যবাদ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৬ জুলাই, ২০১২
আজিম হোসেন আকাশ
ভাল লাগল।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৩ জুলাই, ২০১২
সোহেল মাহরুফ
ধন্যবাদ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৪ জুলাই, ২০১২
মাহ্ফুজা নাহার তুলি
ভালো................
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৯ জুলাই, ২০১২
সোহেল মাহরুফ
ধন্যবাদ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৯ জুলাই, ২০১২
সেলিনা ইসলাম N/A
কবিতার ছন্দ খুব ভাল লাগল শুভকামনা
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৮ জুলাই, ২০১২
সোহেল মাহরুফ
ধন্যবাদ। শুভ কামনা।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৯ জুলাই, ২০১২
আহমেদ সাবের
ছন্দে ছন্দে নগরায়নের ইতিহাস। সত্যিই "সবুজ মাটি- সবুজ গ্রাম" এখন শুধু "কাব্যে শুধু পাই"। বেশ ভাল লাগল কবিতা। শুভকামনা রইল।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৭ জুলাই, ২০১২
সোহেল মাহরুফ
ধন্যবাদ। আপনার মন্তব্যে ভীষণ ভাবে অনুপ্রাণিত। শুভকামনা।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৮ জুলাই, ২০১২
বিদিতা রানি
ছন্দের কবিতা ভালো হয়েছে।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৪ জুলাই, ২০১২
সোহেল মাহরুফ
ধন্যবাদ। শুভ কামনা।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৪ জুলাই, ২০১২
আরো মন্তব্য দেখুন (
৪৩
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
২৫ মে - ২০১১
গল্প/কবিতা: ৩০ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"বিশালতা”
কবিতার বিষয়
"বিশালতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ জুন,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী