ছায়াকষ্ট

কষ্ট (জুন ২০১১)

আরমান আরজু
  • ২২
  • 0
  • ৩৬৬
পারাবার শুয়ে আছে পাহাড়ের 'পরে
ঘড়ির কাঁটায় নামে জোয়ারের পরী
ভাটার প্রেমের টানে সব নড়বড়ে
ইট বালু রড মাটি ... ইমারত গড়ি

দূর থেকে দেখা যায় জাহাজের শিখা
পড়শি আসবে তার কতদিন পর ....
থেমে গেছে সব গান ভালোবাসা, লিখা
কাফনের শুভ্র জামা নিত্য সহচর

মোমের সলতে শেষ থেকে যায় স্মৃতি
রাবার দিয়ে তো সব যায় না যে মোছা
সঙ্গম ক্ষণিক মাত্র চিরস্থায়ী প্রীতি
সংসার দুঃখের স্থান বৃথা সুখ খোঁজা

রাতের প্রহরী জাগে অর্থের পেশায়
কিছু কিছু চোখ বাঁচে নিশি কুয়াশায়। -------------------------------
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Shahnaj Akter N/A কবিতা টির নামটি একদম সার্থক ....খুব ভালো
সোহেল রানা বীর শেষের দু' লাইনের মত আর কোন লাইন তেমন খুব একটা ভালো লাগেনি..................আরো ভালো কবিতা আশা করছি। ।ভালো থাকবেন।
মিজানুর রহমান রানা দূর থেকে দেখা যায় জাহাজের শিখা পড়শি আসবে তার কতদিন পর .... থেমে গেছে সব গান ভালোবাসা, লিখা কাফনের শুভ্র জামা নিত্য সহচর------------অপূর্ব। এতো সুন্দর ভাষা প্রবাহ। আপনার কবিতার আরো সমৃদ্ধি কামনা করছি। ভোট দিলাম।
মনির মুকুল প্রথমে ভেবেছিলাম লেখাটির গভীরে পৌঁছুতে না পারার দুর্বলতা সবটাই আমার নিজের। কিন্তু অন্যান্য পাঠকের মন্তব্য পড়ে বুঝলাম আমার মত অনেকেই এই পথের পথিক....। শুভকামনা রইল বেশি বেশি। নিয়মিত পদচারণার অনুরোধ থাকলো।
Md. Akhteruzzaman N/A ভালো লিখেছেন.....
খোরশেদুল আলম কবিতাটি পড়ে ভালো লাগলো, কেমন যেন একটি আকর্ষন আছে, শুভকামনা।
তৌহিদ উল্লাহ শাকিল N/A পারাবার শুয়ে আছে পাহাড়ের 'পরে // লাইনটা ভালো করে বুঝলাম না . তবে আপনার লেখা ভালো . শুভকামনা রইলো .
আবু ফয়সাল আহমেদ এত সুন্দর ১টা কবিতায় যতই চিহ্ন এর ব্যাবহার এত কম কেন? আরো একটু সহজ পাঠ্য করলে কি দোষ হত ? বুদ্ধিদীপ্ত উপমার ব্যাবহার ভালো লেগেছে, ভাব রস গুলো বেশ নিখুত ভাবে ফুটে বের হয়েছে| অনেক শুভ কামনা রইলো
সূর্য N/A পরিচ্ছন্ন একটি কবিতা....... অনেক ভালে লাগার.......

২২ মে - ২০১১ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬