জীবনটা তো পাহাড়ই পাহাড়ের গায়ে যেমন খাঁজকাটা ধার জীবনের গায়েও এমন জীবনটা তো গ্রামবাংলার কুয়াশার পাত জটিল কঠিন হয়ে যেভাবে ঘিরে রাখে শরীর তাহার!
জীবনটা এক বেড়া কাঁটা তার ভয়ে ও ঝড়ে যে সমূহ হারায় জীবনের নাম নদীপথ ঘূর্ণিঝড়, তাণ্ডব, পথহারা সব জীবনকে ঘিরে রাখে জীবনেরই ঘর।
জীবনের আলো ফেলা পাহাড়ের চূড়া জীবনকে বুনে যায় করে দেয় বুননের জাল হাসি-খুশি সুখ-দুঃখ জীবনের গতি জীবন জীবনেরই জীবনের গীতি... গ্রামবাংলার প্রতি মায়ামায় প্রীতি।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।