কল্পলোকে থামল রথ, শীতবুড়িটা জুবুথুবু এই বুঝি এই বরফ গলে নামল শীত তেপান্তর। কাটল বেলা নামল রাত জ্বলল তারা মিটি মিটি এই বুঝি এই বরফ রানি নামল দেশে নিরন্তর। তুষার ধবল সন্ধ্যা তারা মারল শেষে উঁকি ঝুঁকি এই বুঝি এই শীতের দেশে খুলল তালা পরস্পর। কাঁপল পাতা জমল শিশির একটু নড়ে টুপটাপ এই বুঝি এই শীতের হাওয়া কাঁপিয়ে দিল অনন্তর।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
হোসেন মোশাররফ
কবিতাটি পড়ে যারা মন্তব্য লিখেছেন তাদের সবার প্রতি রইল আমার সীমাহীন কৃতজ্ঞতা ও শুভেচ্ছা .....সকলের জন্য রইল আমার মঙ্গল কামনা .....ধন্যবাদ সবাইকে ....
হোসেন মোশাররফ
আহমেদ সাবের ভাই থেকে ভাই সাজিদ খান আপনাদের সবার প্রতি রইল আমার ভালবাসা, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা....আপনাদের মন্তব্য গুলো পড়ে আমি অভিভূত হলাম ( সবাইকে আলাদা ভাবে ধন্যবাদ না জানানোর জন্য আমি ক্ষমাপ্রাথী....) সবাইকে আমার সালাম... ভালো থাকুন সবাই ....
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।