প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
জনকের মুখ
কোমলতা (জুলাই ২০১৫)
এ এইচ ইকবাল আহমেদ
১১
0
১০০
দৃঢ়তা কোমলে গড়া জনকের মুখ
নীল জোছনায় ছেনে অহর্নিশ জাগে
দিন যার শুরু হতো পাখিদের আগে
পারে নি করতে কাবু অসুখ বিসুখ
বিপদআপদ এলে বুকে দিয়ে তুক
জড়ায়ে ধরেছে প্রাণে মুগ্ধ অনুরাগে
ঝড়ঝঞ্জায় পেতেছে পীঠ আগেভাগে
আহা কী শান্তির নীড় ছিল তার বুক
বাবা হয়ে আজ চেয়ে দেখি চারিদিক
কী কঠিন সময়ের ঝড় নিয়েছিল বুকে
বুঝতে পারিনি কিছু রেখেছিল সুখে
ওই কথাভেবে চোখ করে চিকচিক
দৃঢ়তা কোমলে মাখা সে প্রিয় জনক
আমাকে পড়িয়ে দিল পিতার পদক।
০
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আরো মন্তব্য দেখুন (
১১
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
মোহাম্মদ সানাউল্লাহ্
খুব ভাল লাগল কবি বন্ধু আপনার আবেগময কবিতা । শুভ কামনা রইল ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৩০ জুলাই, ২০১৫
Helal Al-din
??????? ?? ??? ?????? ???
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৫ জুলাই, ২০১৫
এ এইচ ইকবাল আহমেদ
সকল পাঠককে ঈদ মোবারক
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৪ জুলাই, ২০১৫
তৌহিদুর রহমান
ভালো লাগলো....ভোট দিয়ে গেলাম...পাতায় আমন্ত্রন রইল...আমার গল্প বা কবিতা ভালো লাগলে ভোট করবেন...প্লিজ...
ভালো লেগেছে
ভালো লাগেনি
১০ জুলাই, ২০১৫
হুমায়ূন কবির
চমৎকার আপনার লেখনি । ভোট ও শুভেচ্ছা থাকল।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৫ জুলাই, ২০১৫
তাপসকিরণ রায়
জনকের বুক সবার ছোটবেলার ঠাঁই, সে স্নেহ ভালবাসা নিজে জনক হয়ে পূর্ণত বোঝা যায়। বেশ লাগল আপনার কবিতা। ধন্যবাদ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৪ জুলাই, ২০১৫
এই মেঘ এই রোদ্দুর
অসম্ভব সুন্দর সন্তান বাবার কোমলতার কবিতা
ভালো লেগেছে
ভালো লাগেনি
৩ জুলাই, ২০১৫
আল আমিন
দারণ অনুভূতি। ভোট ও শুভেচ্ছা রইল।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২ জুলাই, ২০১৫
গোবিন্দ বীন
বাবা হয়ে আজ চেয়ে দেখি চারিদিক কী কঠিন সময়ের ঝড় নিয়েছিল বুকে বুঝতে পারিনি কিছু রেখেছিল সুখে ওই কথাভেবে চোখ করে চিকচিক। ভাল লাগল,পাতায় আমন্ত্রন রইল।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২ জুলাই, ২০১৫
কবিরুল ইসলাম কঙ্ক
" আমাকে পরিয়ে দিল পিতার পদক " ---- ভালো লাগলো । ভোট রইলো । রইলো আমার কবিতা এবং গল্পের পাতায় আপনাকে সাদর আমন্ত্রণ ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১ জুলাই, ২০১৫
আরো মন্তব্য দেখুন (
১১
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
২৪ এপ্রিল - ২০১১
গল্প/কবিতা: ৮০ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"বাবা”
কবিতার বিষয়
"বাবা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ মে,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী