বর্ণমালার চাষাবাদ

২১শে ফেব্রুয়ারী (ফেব্রুয়ারী ২০১২)

এ এইচ ইকবাল আহমেদ
  • ২৬
  • ১০২
যাচিছ বুনে বর্ণমালা দিচ্ছি দানা পানি
নিচ্ছে লুটে পিঁপিলিকা খাচ্ছে খুঁটে পাখি।

দিচ্ছি তাতে যত্নআত্তি চালাচ্ছি নিড়ানি
যাচিছ বুনে বর্ণমালা দিচ্ছি দানা পানি
বর্ণে শব্দে বাক্যে গন্ধে ভরি পাত্র খানি
বুকে জ্বেলে আশাদীপ পথ চেয়ে থাকি।

কুঁড়ি ফুটা বর্ণমালা চাচ্ছে আরো পানি
ঝেঁটে যাচ্ছি পিঁপিলিকা তাড়াচ্ছিতো পাখি।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সূর্য N/A আসলে সবই হচ্ছে পরিচর্যা, অনুশীলন সবই............. আবার নিজেরাই পিঁপিলিকা, পাখি ডেকে আনছি। মনে পড়ে যখন রেডিও টিভির স্বায়ত্ত্বশাসন দেবার উত্তরে একটা সরকার প্রধান বলেছিলেন কেন আজ আপনারা বিবিসি, সিএনএন দেখছেন না! সব খবরই তো দেখায় সেখানে। আজ অনেকগুলো বছর পরে আমার মেয়েটা রিমোট দখল করে ডরিমন দেখায় ব্যস্ত থাকে। আমরাও কবিতায় গল্পে সেই প্রভাব আস্তে আস্তে তুলে এনেছি, আনছি ক্রমাগত আর হারাচ্ছি নিজস্বতা.......... আপনার সবগুলো কবিতাই সুন্দর এবং ভাল লাগার, তবুও আগের মতো আবারও চাইব আপনার অন্য ধারার কবিতা...........☼
সেলিনা ইসলাম N/A খুব ভাল লাগল কবিতা শুভেচ্ছা
স্বাধীন স্বর বৃত্তের ১৪মাত্রার সুন্দর একটা কবিতা। অনেক ভাল লাগল।
আসন্ন আশফাক ভাই আমি কবি নই, যদিও এবার একটি কবিতা লিখেছি। এটি কি বিশেষ ঘরানার কবিতা? জানালে উপকৃত হব
এটি ট্রিওলেট । ইটালিয় ঘরনার স্টাইল।
অসংখ্য ধন্যবাদ আপনাকে এই তথ্যটি দেয়ার জন্য
তৌহিদ উল্লাহ শাকিল N/A বেশ গম্ভীর ভাবের কবিতা . রূপক কবিতার মোট . বেশ ভালো হয়েছে
সাইফুল করীম শব্দের ভেতর কী আঠা- রে ভাই, এমন কবিকে সাধুবাদ জানাই/ নিবিড় চাষাবাদ হোক আরো, তবেই ভাষার কল্যাণ প্রগাঢ়......
Sujon মূলবীজ হতে আগাছা বীজ (অপসংস্কৃতি)বেছে ফেলে তারপর বুনতে হবে......... তবেই ভালো ফল পাবেন...
Lutful Bari Panna ওয়াও চমৎকার একটা কবিতা। খুব ভাল লাগল। আপনার ছন্দ বক্তব্য উপস্থাপনা- ছোট্ট পরিসরেও চমৎকার সুবাস ছড়িয়েছেন।
M.A.HALIM বাহ! অপূর্ব কবিতা। শুভ কামনা বন্ধুর জন্য।

২৪ এপ্রিল - ২০১১ গল্প/কবিতা: ৮০ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬