বৃষ্টি তুমি

বৃষ্টি (আগষ্ট ২০১২)

মোঃ জামান হোসেন N/A
  • ১৯
  • ১০৬
আষাঢ় শ্রাবণে তুমি আসো
ভাসে ঘনকালো মেঘমালা গগণে।
অঝর ধারায় ঝরে পড়ো
মৃদু উল্লাস তাই কোটি প্রাণে।

বৃষ্টি তুমি আসো নিঃশব্দে
টিপটিপ-রিমঝিম ধারায়।
কখনো মেঘের গুড় গুড় শব্দে
নিস্তব্দ ধরণীর ঘুম জাগায়।

বর্ষায় তোমার রিমঝিম নাচুনি
ঘরের চালে বাজে ঝংকার ধ্বনি।
অলস সময় কাটে নীলনবঘনে
আড্ডা জমে ক্ষণে ঘরের উঠোনে।

বৃষ্টি তুমি জাগাও প্রাণীকুল
ধরণীর বুকে মাটি, গাছ, মানবের।
সজিবতায় প্রশান্ত হৃদ্যকুল
ঘুঁচে যায় ক্লান্তি প্রফুল্ল হৃদয়ের।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আহমেদ সাবের ছন্দে ছন্দে বৃষ্টির গল্প। "বর্ষায় তোমার রিমঝিম নাচুনি / ঘরের চালে বাজে ঝংকার ধ্বনি। " - সুন্দর বর্ণনা। ভাল লাগল কবিতা।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভাল লেগেছে জেনে ভালো লাগ্লো।
সালেহ মাহমুদ বাহ চমৎকার হয়েছে জামান ভাই। আগের যে কোন কবিতার চেয়ে এটি অনেক ভালো হয়েছে। ধন্যবাদ।
অনেক খুশি হলাম ভাই। আরো ভালো যেন লিখতে পারি দোয়া করবেন।
ওসমান সজীব খুব সুন্দর কবিতা
মিলন বনিক অনেক ভালো লাগলো কবিতা...শুভ কামনা....
তানি হক বৃষ্টি তুমি জাগাও প্রাণীকুল ধরণীর বুকে মাটি, গাছ, মানবের। সজিবতায় প্রশান্ত হৃদ্যকুল ঘুঁচে যায় ক্লান্তি প্রফুল্ল হৃদয়ের। ...সুন্দর লিখেছেন ..আগামীতে আরো ভালো লিখবেন এই কামনা ..ধন্যবাদ
আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দোয়া করবেন।
খোরশেদুল আলম বর্ষায় তোমার রিমঝিম নাচুনি ঘরের চালে বাজে ঝংকার ধ্বনি। অলস সময় কাটে নীলনবঘনে আড্ডা জমে ক্ষণে ঘরের উঠোনে। // বৃষ্টির দিনের বাস্তব চিত্র। খুব ভালো লাগলো।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ। চেষ্টা করেছি মাত্র।
বিদিতা রানি বৃষ্টি তুমি জাগাও প্রাণীকুল ধরণীর বুকে মাটি, গাছ, মানবের। সজিবতায় প্রশান্ত হৃদ্যকুল ঘুঁচে যায় ক্লান্তি প্রফুল্ল হৃদয়ের। ........ ভালো লাগলো।
মোঃ গালিব মেহেদী খাঁন ভাল লাগল, ভাল থাকবেন।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনিও ভাল থাকবেন।
শ্যাম পুলক বৃষ্টি তুমি জাগাও প্রাণীকুল ধরণীর বুকে মাটি, গাছ, মানবের। সজিবতায় প্রশান্ত হৃদ্যকুল ঘুঁচে যায় ক্লান্তি প্রফুল্ল হৃদয়ের। ভাল কবিতা , ভাল লেখেছেন

২২ এপ্রিল - ২০১১ গল্প/কবিতা: ৩১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী