২১ শে ফেব্রুয়ারী

২১শে ফেব্রুয়ারী (ফেব্রুয়ারী ২০১২)

মোঃ জামান হোসেন N/A
  • ১৭
  • 0
দীর্ঘ সংগ্রামে অর্জিত তুমি ২১ শে ফেব্রুয়ারী
মিলেছে মায়ের ভাষায় কথা বলার স্বাধীনতা।
প্রত্যাশা প্রানে তাই খালি পায়ে হেঁটে চলা
ঘুম নেই এই দিনে শ্রদ্ধা জানানোর আকুলতা।

বিশ্বে প্রথম একটাই জাতি তুমি বীর বাঙ্গালী
করেছ সংগ্রাম, বিলিয়েছ জীবন ভাষার তরে।
করিগো স্মরণ তোমার সোনার ছেলেদের
রফিক, সালাম ও বরকতসহ আরো অনেকেরে।

কোটি বাঙ্গালী সমবেত হয় শহীদ মিনারে
দাঁড়িয়ে ফুল হাতে শ্রদ্ধা জানাতে তোমায়।
রক্তে রাঙ্গানো ফেব্রুয়ারী ভুলি যে কি করে
মুখে মুখে ধ্বনিত হয় সেই সুর অবলিলায়।

যারা ছিনিয়ে এনেছে বুকের তাজা রক্তে
তোমার হৃদয় নিংড়ানো ভালবাসার কথা।
যে ভাষায় প্রশান্তি মেলে কোটি কোটি হৃদয়ে
ছড়িয়ে দিয়ে গহিনের ফুলঝরা কথা।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
জালাল উদ্দিন মুহম্মদ যারা ছিনিয়ে এনেছে বুকের তাজা রক্তে তোমার হৃদয় নিংড়ানো ভালবাসার কথা। যে ভাষায় প্রশান্তি মেলে কোটি কোটি হৃদয়ে ছড়িয়ে দিয়ে গহিনের ফুলঝরা কথা। // ভাব ও ছন্দে অপরূপ কবিতা । ভালো লাগলো। শুভাচ্ছা নিন।
ম্যারিনা নাসরিন সীমা সুন্দর আবগেময় অর্থপূর্ণ কবিতা ! ভালো লাগল ।
M.A.HALIM খুব সুন্দর হয়েছে বন্ধুর কবিতা। শুভ কামনা রইলো।
নিলাঞ্জনা নীল সুন্দর কবিতা...
ধুমকেতু খুব সুন্দর কবিতা। ধন্যবাদ।
আপনাকেও অনেক ধন্যবাদ ভাই।
সালেহ মাহমুদ ভালো হয়েছে জামান ভাই। শুভ কামনা।
খন্দকার আনিসুর রহমান জ্যোতি যারা ছিনিয়ে এনেছে বুকের তাজা রক্তে তোমার হৃদয় নিংড়ানো ভালবাসার কথা। যে ভাষায় প্রশান্তি মেলে কোটি কোটি হৃদয়ে ছড়িয়ে দিয়ে গহিনের ফুলঝরা কথা। //ভালো লাগলো জামান আপনার কবিতা। আগামীতে আশা করি আরো ভালো হবে....ধন্যবাদ ..
নিরব নিশাচর আরো সচেতন হতে পারতেন কবিতাটির ক্ষেত্রে.. সব মিলিয়ে ভালই বলা যায়.. তবে ছন্দ কবিতায় মাত্রার মিলটা বেশ লক্ষনীয় হওয়া উচিত.. সেক্ষেত্রে আরেকটু সচেতনতা প্রয়োজন আমি মনে kori.. ভালো থাকবেন...
আপনার মূল্যবান পরামর্শের জন্য অনেক অনেক ধন্যবাদ।

২২ এপ্রিল - ২০১১ গল্প/কবিতা: ৩১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬