প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
গর্বিত আমি
গর্ব (অক্টোবর ২০১১)
মোঃ জামান হোসেন N/A
২৫
0
২৮
গর্বিত আমি জন্মাত্রিকা,
তোমার তরে জন্ম নিয়ে।
কেটেছে যে শৈশব-কৈশর,
যেথায় উঠেছি বেড়ে।
বিমুগ্ধ আমি স্বগ্রাম আমার,
তোমায় করেছি আপন।
তাইতো আজি ধন্য আমি,
ধন্য আমার জীবন-যৌবন।
দিগন্ত জুড়ে সোনালী ক্ষেত,
নদী-নালা খাল-বিল।
মনটা সেথায় আনমনা রয়,
খুঁজে পাই শান্তি অনাবিল।
গর্ব কেবলি তোমার রূপে,
মুগ্ধ নয়নে রই চেয়ে।
অবাক নয়ন হয় শীতল,
ঐ যে সুদুর তেপান্তরে।
সারি সারি বৃক্ষরাজি,
দাঁড়িয়ে মেঠো পথের বাঁকে।
ক্লান্ত কৃষক মিষ্টি হাসে,
সারাদিনের ক্লান্তি ভুলে।
কোমল মায়ার গ্রাম্য বধু,
গর্বে সে ফুলায় বুক।
গ্রামের শ্যামল পরিবেশে,
খুঁজে ফেরে অবিরাম সুখ।
০
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আরো মন্তব্য দেখুন (
২৫
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
সূর্য N/A
ভাল লেগেছে বেশ। তবে "জন্মাত্রিকা", "স্বগ্রাম আমার">> এখানে একটু সংশোধন দাবী রাখে।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৮ অক্টোবর, ২০১১
খোরশেদুল আলম
দেশ, গ্রাম বাংলাকে নিয়ে গর্ব, সুন্দর বর্ণনা তুলেছে কবিতায়, সুন্দর কবিতা। বর্তমান সংখ্যাতেও চলে।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৭ অক্টোবর, ২০১১
অজয়
দেশ প্রেম নিয়ে লেখা ভালো লেগেছে ভোট করলাম
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৫ অক্টোবর, ২০১১
সালেহ মাহমুদ
“কোমল মায়ার গ্রাম্য বধু, / গর্বে সে ফুলায় বুক। / গ্রামের শ্যামল পরিবেশে, / খুঁজে ফেরে অবিরাম সুখ। “ বাহ্ চমৎকার। ধন্যবাদ কবি।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৪ অক্টোবর, ২০১১
মাহবুব খান
সুন্দর
ভালো লেগেছে
ভালো লাগেনি
২২ অক্টোবর, ২০১১
প্রজাপতি মন
ভাল লাগলো।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২০ অক্টোবর, ২০১১
পন্ডিত মাহী
ভালো হয়েছে
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৯ অক্টোবর, ২০১১
মোঃ জামান হোসেন N/A
সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান পরামর্শ ও মন্তব্যের জন্য। চেষ্টা করছি আরো ভাল লেখা উপহার দেওয়ার জন্য।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৮ অক্টোবর, ২০১১
সেলিনা ইসলাম N/A
ভাল লিখেছেন আরও ভাল লিখুন সেই প্রত্যাশা !
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৮ অক্টোবর, ২০১১
মামুন ম. আজিজ
সুখের সুন্দর কবিতা
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৭ অক্টোবর, ২০১১
আরো মন্তব্য দেখুন (
২৫
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
২২ এপ্রিল - ২০১১
গল্প/কবিতা: ৩১ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"বাবা”
কবিতার বিষয়
"বাবা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ মে,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী